Journalbd24.com

মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • এবার অস্কারে লড়বে বস্তির ছেলের গল্প ‘গলি বয়’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২১

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    এবার অস্কারে লড়বে বস্তির ছেলের গল্প ‘গলি বয়’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২১

    এবার অস্কারে লড়বে বস্তির ছেলের গল্প ‘গলি বয়’

    রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত সিনেমা গলি বয়। বক্স অফিস জয়ের পাশাপাশি বেশ কয়েকটি পুরস্কার জিতেছে সিনেমাটি। এবার ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে সেরা ‘বিদেশি ভাষার সিনেমা’ হওয়ার প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবে গলি বয়।

    মুম্বাইয়ের ধারাভি বস্তির সরু গলি থেকে উঠে আসা র‍্যাপারের গল্প উঠে এসেছে গলি বয় সিনেমার গল্পে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, আলিয়া ভাট, কালকি কোচলিন, সিধান্ত চতুর্বেদী। এছাড়া রয়েছেন বিজয় রাজ, বিজয় ভার্মা, অম্রুতা সুভাষ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন জয়া আখতার।

    জানা গেছে, সিনেমা নির্বাচনের জুরি কমিটির চেয়ারপার্সন হিসেবে ছিলেন পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেন। নির্বাচন কমিটির সদস্য হিসেবে ছিলেন পরিচালক প্রতীম ডি গুপ্তও। অন্ধাধুন, আর্টিকেল ফিফটিন, বাধাই হো, বদলা, কণ্ঠ, নগরকীর্তন, তারিখ সহ ২৭টি সিনেমার মধ্যে থেকে নির্বাচিত হয় গলি বয়।

    বর্তমানে সড়ক টু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আলিয়া। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘গলি বয় আমার কাছে বিশেষ একটি সিনেমা। এটি বিশেষ হওয়ার আরো কারণ হলো ফেব্রুয়ারিতে মুক্তির পর এটি অনেকদিন প্রেক্ষাগৃহে চলেছে, মেলবোর্ন ফেস্টিভ্যালে জিতেছে, এরপর জাপানে প্রদর্শীত হয়েছে। এখন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য ভারত থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। আমি প্রার্থনা ও প্রত্যাশা করছি, আমরা মনোনয়ন পাব এবং পরবর্তীতে জিতব। এটি আমাদের প্রথম ও অনেক বড় একটি অর্জন। আমরা খুবই উচ্ছ্বসিত।’

    অন্যদিকে রণবীর সিং এক বিবৃতিতে বলেন, ‘গলি বয় রাস্তার মানুষের কথা বলে, ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে প্রিয় সিনেমা এটি। হিন্দি সিনেমার পতাকা আরো উঁচুতে তুলতে সবসময় চেষ্টা করে যাব। আমি খুব খুশি যে, আমাদের কাস্ট ও ক্রুদের কষ্টের ফল পাচ্ছি। এটি আমাদের পুরো টিমের জন্য খুবই আনন্দের।’

    অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের আয়োজনে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২৪টি শাখায় এ পুরস্কার দেওয়া হবে।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ
    2. আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা
    3. দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়
    4. আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে কৃষি প্রণোদনা, আর্থিক সহায়তা ও খাল পুনঃখনন উদ্বোধন
    6. সৈয়দপুর পৌরসভায় আরইউটিডিপি প্রজেক্টের দুই দিনব্যাপী কর্মশালা শুরু
    7. আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

    আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

    আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

    আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

    দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়

    দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়

    আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    শাজাহানপুরে কৃষি প্রণোদনা, আর্থিক সহায়তা ও খাল পুনঃখনন উদ্বোধন

    শাজাহানপুরে কৃষি প্রণোদনা, আর্থিক সহায়তা ও খাল পুনঃখনন উদ্বোধন

     সৈয়দপুর পৌরসভায় আরইউটিডিপি প্রজেক্টের দুই দিনব্যাপী কর্মশালা শুরু

    সৈয়দপুর পৌরসভায় আরইউটিডিপি প্রজেক্টের দুই দিনব্যাপী কর্মশালা শুরু

    আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

    আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬