Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, জরুরি বৈঠকে বিসিবি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৯ ১২:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৯ ১২:৩৯

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, জরুরি বৈঠকে বিসিবি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৯ ১২:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৯ ১২:৩৯

    
 ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, জরুরি বৈঠকে বিসিবি

    পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দাবি-দাওয়া না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। সোমবার বিকালে হোম অব ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে সবার পক্ষে এ ঘোষণা দেন সাকিব আল হাসান। এ সময় তামিম, মুশফিক, মাহমুদউল্লাহসহ দেশের শীর্ষ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

    ক্রিকেটারদের ধর্মঘটের ঘোষণায় উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিদ্যমান পরিস্থিতি নিয়ে গতকালই বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বেক্সিমকোর ধানমণ্ডির কার্যালয়ে বোর্ডের উচ্চপর্যায়ের অনানুষ্ঠানিক সভা হয়। সেখানেই আজ দুপুর ১২টায় জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। পরিস্থিতি নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলতে এদিন দুপুরের আগেই বোর্ডে যাবেন বিসিবিপ্রধান পাপন।

    বেক্সিমকো অফিসে অনানুষ্ঠানিক আলোচনায় ক্রিকেটারদের এমন আচরণে বিস্ময় প্রকাশ করেন বোর্ডকর্তারা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, এটি খুবই দুঃখজনক। আমরা বিস্মিত, হতবাক। এটি ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র।

    তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে বোর্ডের কাছে লিখিতভাবে কিছু জানায়নি ক্রিকেটাররা। কোনো দাবি আকারে পেশ করলেও তা নিয়ে কথা হতো। কিন্তু তা না করে সরাসরি আলটিমেটাম দিয়েছে তারা। আমরাও চাই বিষয়টির মীমাংসা হোক। মূলত এ জন্যই বোর্ডে বসব আমরা। সেখানেই বসে সবকিছু ঠিক হবে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬