Journalbd24.com

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর   নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জার্মানিতে দুটি চীনা 'পুলিশ স্টেশন' উন্মোচিত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২২ ২০:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২২ ২০:২৬

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    জার্মানিতে দুটি চীনা 'পুলিশ স্টেশন' উন্মোচিত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২২ ২০:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২২ ২০:২৬

    জার্মানিতে দুটি চীনা 'পুলিশ স্টেশন' উন্মোচিত

    চীন জার্মানিতে কমপক্ষে দুটি 'পুলিশ স্টেশন' স্থাপন করেছে বলে জার্মান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিদেশি এই কেন্দ্রগুলো নতুন উদ্বেগ তৈরি করেছে। এগুলো চীনা ভিন্নমতাবলম্বীদের হয়রানি করতে ব্যবহৃত হয় বলে সমালোচকরা দাবি করছেন।

    জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরর মতে, জার্মানিতে চীনা পুলিশ স্টেশনগুলোর নির্দিষ্ট কোনো কার্যালয় নেই এবং চীনা প্রবাসী ব্যক্তিরা এগুলো তত্ত্বাবধান করে।

    বৃহস্পতিবার একজন আইন প্রণেতার প্রশ্নের জবাবে মন্ত্রণালয় বলেছে, 'চীনা কর্তৃপক্ষের (জার্মান ভূখণ্ডে) কোনো নির্বাহী ক্ষমতা নেই। জার্মান সরকার এই বিষয়ে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। '

    এই বছরের শুরুর দিকে স্পেনভিত্তিক এনজিও সেফগার্ড ডিফেন্ডারস জানায়, চীন বিশ্বজুড়ে ৫৪টি বিদেশি পুলিশ স্টেশন স্থাপন করেছে। যেগুলো কখনও কখনও চীনা কমিউনিস্ট পার্টির সমালোচকদের লক্ষ্য করতে ব্যবহৃত হয়।

    জার্মান আইন প্রণেতা জোয়ানা কোটারের অনুরোধে জার্মান সরকার এসব তথ্য প্রকাশ করেছে। কোটার বলেছেন, এটি একটি 'সরাসরি কেলেঙ্কারি'। সরকারকে জিজ্ঞাসা করার পর বিস্তারিত প্রকাশ এবং স্টেশনগুলোর অস্তিত্বকে 'সহজভাবে স্বীকার' করা হয়েছে।

    কিছুদিন আগ পর্যন্ত অতি-ডানপন্থী এএফডি পার্টির এমপি থাকা কোটার বলেছেন, যদি সরকার আইন অনুযায়ী কাজ করে তাহলে এই কাঠামোগুলো অবিলম্বে বিলুপ্ত হয়ে যাবে।

    এদিকে বিদেশে চীনা 'পুলিশ স্টেশন' সম্পর্কে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমবর্ধমান রয়েছে। চীন প্রাগে এমন দুটি স্টেশন বন্ধ করেছে বলে বৃহস্পতিবার চেক পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এর আগে ডাচ কর্তৃপক্ষ অক্টোবরে জানিয়েছিল, বেইজিং ভিন্নমতাবলম্বীদের হয়রানি করতে এসব স্টেশন ব্যবহার করে- এমন অন্তত দুটি অভিযোগের তদন্ত করছে তারা।

    এ ছাড়াও চলতি মাসের শুরুতে কানাডার টরন্টো এলাকায় চীনা স্টেশন স্থাপনের অভিযোগে বেইজিংয়ের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল।

    চীন অবশ্য বিদেশে স্টেশন চালানোর কথা অস্বীকার করেছে। তারা বলেছে, চীনা নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার মতো কাজে সহায়তা করার জন্য বিদেশি 'সার্ভিস স্টেশন' ব্যবহার করা হয়ে থাকে।

    সূত্র : এএফপি

    সর্বশেষ সংবাদ
    1. বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    2. নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি
    3. নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪
    4. রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
    5. সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    6. বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত
    7. শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল
    সর্বশেষ সংবাদ
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

     সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে
এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের
বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬