Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • লাইফস্টাইল
    • ওভেন ছাড়াই তৈরি করে ফেলুন মজাদার পিজ্জা!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:২৯

    আরো খবর

    সামুদ্রিক মাছ কেন খাবেন
    ধনিয়া পাতার আছে যেসব ভেষজ গুণ
    যে ৫ খাবার চুলের ঘনত্ব বাড়াবে
    সঠিকভাবে হাত পরিষ্কার রাখুন, স্বাস্থবিধি মেনে চলুন ও মাস্ক পরুন
    ওজন কমাতে চাইলে প্রথমে মন হালকা করুন

    ওভেন ছাড়াই তৈরি করে ফেলুন মজাদার পিজ্জা!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:২৯

    ওভেন ছাড়াই তৈরি করে ফেলুন মজাদার পিজ্জা!

    পিজ্জা, ইটালিয়ান এই খাবারটি যেমন জনপ্রিয় তেমন মজাদার। বাচ্চারা তো বটেই বড়দেরও বেশ পছন্দের খাবার এটি। কিন্তু সবসময় কি আর রেস্টুরেন্টে গিয়ে পিজ্জা খাওয়া হয়? আবার অনেকে বাসায় পিজ্জা তৈরি করতে চায় না ঝামেলার কথা মনে করে। ইস্ট, বেকিং কত ঝামেলা পিজ্জা তৈরিতে! ইস্ট, ওভেন ছাড়াও পিজ্জা তৈরি করা সম্ভব? ফ্রাইপ্যানে চুলাতেই তৈরি করে নিতে পারেন প্যান পিজ্জা। হঠাৎ অতিথি আপ্যায়ন হোক বা বিকেলের নাস্তায় প্যান পিজ্জা তৈরি করতে পারেন যেকোন সময়।

    উপকরণ:

    ডোয়ের জন্য

    ৩ কাপ ময়দা

    ১ টেবিল চামচ চিনি

    ৩/৪ চা চামচ লবণ

    ১ টেবিল চামচ তেল

    ১/২ চা চামচ বেকিং পাউডার

    ১/৩ চা চামচ বেকিং সোডা

    ৩ টেবিল চামচ টকদই

    ১ কাপ পানি

    শুকনো ময়দা

    পুরের জন্য

    পিজ্জা সস

    ১/২ কাপ পেঁয়াজ কুচি

    ১০-১২ টি অলিভ টুকরো

    ১/২ কাপ ক্যাপসিকাম কুচি

    ৩ টেবিল চামচ তেল

    শুকনো লাল মরিচ গুঁড়ো

    ২ কাপ মোজেরোলা চিজ

    প্রণালী:

    ১। প্রথমে ডো তৈরি করার জন্য ময়দা, লবণ,চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার ভাল করে মিশিয়ে নিন।

    ২। তারপর ময়দা দুপাশ থেকে ভাগ করে মাঝের অংশটুকু একটু ফাঁকা করে নিন। এবার সেখানে তেল, টকদই এবং পানি দিয়ে মিশিয়ে নিন। প্রয়োজন মত পানি ব্যবহার করুন।

    ৩। লক্ষ্য রাখবেন ডোটি নরম এবং স্মুথ যেন হয়।

    ৪। ডোটি ভাল করে মাখানো হয়ে গেলে প্লাস্টিকের কাগজ বা নরম কাপড় দিয়ে ঢেকে ৬ থেকে ৮ ঘন্টা রেখে দিন।

    ৫। ৮ ঘন্টার পর আপনি দেখবেন ডোটি ফুলে গেছে। এখন ডোটি থেকে ময়দা থেকে লেচী কেটে নিন। ১০ মিনিট এভাবে রেখে দিন।

    ৬। তিন কাপ ময়দায় ৫টি পিজ্জার ডো বল তৈরি হবে।

    ৭। এখন একটি ডো বল নিয়ে রুটির মত বেলে নিন।

    ৮। একটি কাঁটা চামচ দিয়ে রুটির ভিতরে কিছুটা ফাঁকা ফাঁকা রেখে ফুটো করে নিন। এতে রুটিটি ফুলে উঠবে বাইরের পিজ্জার মত।

    ৯। মাঝারি আঁচে প্যান গরম হয়ে এলে এতে পিজ্জার রুটি দিয়ে দিন।

    ১০। এভাবে ৫-৬ মিনিট রান্না করুন।

    ১১। রুটি ফুলে উঠলে ওপাশ উল্টিয়ে দিন।

    ১২। এখন রুটির উপর পিজ্জা সস, ক্যাপসিকাম, অলিভ অয়েল, পেঁয়াজ কুচি, চিজ দিয়ে দিন।

    ১৩। এবার অল্প পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিন।

    ১৪। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করুন।

    ১৫। চিজ গলে রুটির চারপাশ বাদামী রং হয়ে গেলে নামিয়ে ফেলুন।

    ১৬। ব্যস তৈরি হয়ে গেল প্যান পিজ্জা।

    টিপস

    আপনি চাইলে মুরগির বা গরুর কিমা দিয়েও তৈরি করে নিতে পারেন প্যান পিজ্জা।

    বিষয়:
    লাইফস্টাইল

    সংশ্লিষ্ট সংবাদ: লাইফস্টাইল

    ১২ মে, ২০১৯
    বাজারে নতুন পকেটওয়ালা শাড়ি!
    ১২ মে, ২০১৯
    তরমুজের খোসার সুস্বাদু রেসিপি
    ১২ মে, ২০১৯
    মাংস নরম করবেন যেভাবে
    ২০ মে, ২০১৯
    ঘামের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়
    ১৭ অক্টোবর, ২০১৯
    ছেলেদের চুল পড়া সমস্যা সমাধানে কিছু পরামর্শ
    ১৯ অক্টোবর, ২০১৯
    ঘরেই রেস্তোরাঁর স্বাদের থাই স্যুপ তৈরির রেসিপি
    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬