Journalbd24.com

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সিটি করপোরেশন হলো বগুড়া   শিবগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী ও মাদ্রাসার জায়গা দখল করে নিয়েছে এক প্রভাবশালী পরিবার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এডিপি ৭৯ শতাংশ বরাদ্দ বাস্তবায়ন করেছে শিল্প মন্ত্রণালয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুন, ২০২০ ১৫:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুন, ২০২০ ১৫:৫৪

    আরো খবর

    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    হাসপাতালে মির্জা আব্বাস
    দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : প্রধানমন্ত্রী
    স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

    এডিপি ৭৯ শতাংশ বরাদ্দ বাস্তবায়ন করেছে শিল্প মন্ত্রণালয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুন, ২০২০ ১৫:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুন, ২০২০ ১৫:৫৪

    এডিপি ৭৯ শতাংশ বরাদ্দ বাস্তবায়ন করেছে শিল্প মন্ত্রণালয়

    বৃহৎ বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর মধ্যে ২০২০ সালের মে পর্যন্ত প্রকল্প বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় শীর্ষস্থানে রয়েছে।এই সময়ে শিল্প মন্ত্রণালয় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সর্বোচ্চ ৭৯ দশমিক ০৩ শতাংশ বরাদ্দ বাস্তবায়ন করেছে।

    আজ রোববার ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

    অনলাইনে ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করা হয়। শিল্প সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।

    এতে বলা হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি)-এর এডিপি বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, বৃহৎ বরাদ্দপ্রাপ্ত ১৫টি মন্ত্রণালয়ের মধ্যে মে ২০২০ পর্যন্ত শিল্প মন্ত্রণালয় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সর্বোচ্চ ৭৯ দশমিক ০৩ শতাংশ বরাদ্দ বাস্তবায়ন করেছে।

    সভায় জানানো হয়, কেরু এন্ড কোম্পানির উৎপাদিত অ্যালকোহলের বিক্রি বৃদ্ধির লক্ষ্যে আরো পাঁচটি নতুন লাইসেন্স পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর দরখাস্ত করা হয়েছে। এছাড়া, প্রধান কার্যালয়ের অনুমোদন ব্যতীত বাংলাদেশ সুগার অন্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিএসএফআইসি)-এর আওতাধীন শিল্প কারখানাগুলোতে অস্থায়ী শ্রমিক নিয়োগ না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। বিএসএফআইসি'র আওতাধীন ১৪টি চিনিকলে বর্জ্য শোধনাগার বা ইটিপি স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও সভায় তাগাদা প্রদান করা হয়।

    সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলা করে স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তিনি মন্ত্রণালয়ের আওতাধীন শিল্প কারখানাগুলোকে লাভজনক করার বিষয়ে কর্মকর্তাদের আরও তৎপর হবার আহবান জানান। সারের সংরক্ষণে নির্মাণাধীন ১৩টি বাফার গোডাউনের কাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশনা দেন এবং নতুন ৩৪টি বাফার গোডাউনের নির্মাণ প্রক্রিয়া দ্রুত শেষ করার স্বার্থে বাংলাদেশ স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের মাধ্যমে বাস্তবায়ন করার পরামর্শ প্রদান করেন।

    সভায় শিল্প মন্ত্রণালয়ের একমাত্র মেগা প্রজেক্ট ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি নির্মাণ প্রকল্প দ্রুত এগিয়ে নিয়ে যাবার নির্দেশনা দেন শিল্প মন্ত্রী। তিনি বলেন, প্রকল্পের কাজে শুধু অগ্রগতি নয়, নির্ধারিত সময়ের মধ্যে এগুলো বাস্তবায়ন দেখতে চাই। এজন্য কাজের গতি যেকোনো মূল্যে অব্যাহত রাখতে হবে। শিল্পমন্ত্রী করোনার প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি উত্তরণে শিল্প খাতের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

    শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আসন্ন ঈদুল আজহার পূর্বেই সাভারে অবস্থিত চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপির অবশিষ্ট কাজ অতি দ্রুত সমাপ্তের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পর্যাপ্ত সংখ্যক বাফার গোডাউনের অভাবে মূল্যবান রাসায়নিক সার অরক্ষিত অবস্থায় রয়েছে। এতে সারের গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. শিবগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী ও মাদ্রাসার জায়গা দখল করে নিয়েছে এক প্রভাবশালী পরিবার
    2. এআই দিয়ে কিশোরীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
    3. নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
    4. নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার
    5. সৈয়দপুরে উপজেলা উন্নয়ন তহবিল থেকে অসহায়ও দুস্থদের মাঝে সেলাইমেশিন বিতরণ
    6. সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে - ডিজি আফজাল হোসেন
    7. বিশ্ব ধরিত্রী দিবস উদযাপনের মাধ্যমে সরকারি শাহ সুলতান কলেজে ‘তীর’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা
    সর্বশেষ সংবাদ
    
শিবগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী ও মাদ্রাসার জায়গা
দখল করে নিয়েছে এক প্রভাবশালী পরিবার

    শিবগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী ও মাদ্রাসার জায়গা দখল করে নিয়েছে এক প্রভাবশালী পরিবার

    এআই দিয়ে কিশোরীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে
 ছড়িয়ে দেয়ার অভিযোগ

    এআই দিয়ে কিশোরীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

     নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

    নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

    নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার

    নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার

    সৈয়দপুরে উপজেলা উন্নয়ন তহবিল থেকে
 অসহায়ও দুস্থদের মাঝে সেলাইমেশিন বিতরণ

    সৈয়দপুরে উপজেলা উন্নয়ন তহবিল থেকে অসহায়ও দুস্থদের মাঝে সেলাইমেশিন বিতরণ

    সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন 
সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে - ডিজি আফজাল হোসেন

    সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে - ডিজি আফজাল হোসেন

    বিশ্ব ধরিত্রী দিবস উদযাপনের মাধ্যমে সরকারি শাহ সুলতান কলেজে ‘তীর’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা

    বিশ্ব ধরিত্রী দিবস উদযাপনের মাধ্যমে সরকারি শাহ সুলতান কলেজে ‘তীর’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬