Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • করোনা: এক মিলিয়ন ইউরো দান করলেন মেসি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১১:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১১:৫০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    করোনা: এক মিলিয়ন ইউরো দান করলেন মেসি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১১:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১১:৫০

    করোনা: এক মিলিয়ন ইউরো দান করলেন মেসি

    করোনাভাইরাস মোকাবেলায় এক মিলিয়ন ইউরো দান করলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। বার্সেলোনার একটি হাসপাতালে এক মিলিয়ন ইউরো দান করেছেন আর্জেন্টাই এ সুপারস্টার।

    নিজের দেশ আর্জেন্টিনার একটি মেডিকেল সেন্টারেও মোটা অঙ্কের অনুদান দিয়েছেন বার্সেলোনার এ অধিনায়ক।

    শুধু মেসিই নন, করোনা সংকটের মুহূর্তে মানবতার সহায়তায় এগিয়ে এসেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ও তার এজেন্ট হোর্হে মেন্দেজ। তারা পর্তুগালে দুটি হাসপাতালের জন্য এক মিলিয়ন ইউরো দান করেছেন।

    ম্যানসিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাও এক মিলিয়ন ইউরো দিয়েছেন স্পেনের মেডিকেল কলেজ অব বার্সেলোনা ও অ্যানহেল সোলের দানিয়েল ফাউন্ডেশনের ক্যাম্পেইনে। মাস্ক, গাউনসহ অন্যান্য প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি কেনার কাজে ব্যয় করা হবে গার্দিওলার অর্থ।

    স্পেনের যে সব অঞ্চলে করোনা বেশি আঘাত হেনেছে, তার মধ্যে গার্দিওলার কাতালান রাজ্য অন্যতম। এই অঞ্চলের ক্লাব বার্সেলোনার অধিনায়ক হিসেবে মেসিরও কিছু দায়িত্ব আছে। তাই হাত গুঁটিয়ে বসে না থেকে ‘হসপিটাল ক্লিনিক’ নামে সাধারণ মানুষের একটি হাসপাতালে ১০ লাখ ইউরো দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

    এই হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি করোনার প্রতিষেধক তৈরি করতে গবেষণা চলছে। মেসির সহায়তার খবর নিশ্চিত করে এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সবার সাহায্যই আমাদের কাজে লাগবে। সহায়তা ও কথা রাখার জন্য হাসপাতালের সবকর্মীর পক্ষ থেকে লিও, তোমাকে ধন্যবাদ।

    এ দিকে লিসবন ও পোর্তোর দুটি হাসপাতালে নতুন তিনটি ইন্টেনসিভ কেয়ার ইউনিট প্রতিষ্ঠা করতে অর্থের জোগান দিচ্ছেন রোনালদো ও মেন্দেজ। ইউনিটগুলোর নাম করা হবে তাদের নামে। এই মহৎ উদ্যোগের এজেন্টকে ধন্যবাদ জানিয়েছেন পোর্তোর সান আন্তোনিও হাসপাতালের প্রধান পাওলো বারবোসা, এই অসাধারণ সাহায্যের জন্য রোনালদো ও মেন্দেজকে ধন্যবাদ জানাই। এমন সময় তারা আমাদের সাহায্য করলেন যখন দেশ তাদের কাছ থেকে সাহায্য চাইছে।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬