Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ১১:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ১১:৫৫

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ২

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ১১:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ১১:৫৫

    টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ২

    টেকনাফে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ দুই জন নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আজ রবিবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়ারর সমুদ্র সংলগ্ন নৌঘাটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

    নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার মৃত রশিদ আহম্মদের ছেলে মো. রুবেল (২৩) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের হাবিবুল্লাহর ছেলে ওমর ফারুক (২৫)। পুলিশের দাবি নিহতরা চিহ্নিত মানব পাচারকারী।

    পুলিশের মতে, ঘটনাস্থল থেকে দুটি এলজি (আগ্নেয়াস্ত্র) ১১ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল মহিউদ্দিন, মোহাম্মদ শামীম রেজা আহত হয়েছেন দাবি করেছে পুলিশ।

    টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ দাবি করেন, ‘শনিবার রাতে সাবরাংয়ের সমুদ্রের তীরের নৌঘাট এলাকায় একদল মানব পাচারকারী অবস্থান করছে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় একদল অস্ত্রধারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় রুবেল ও ফারুক গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে জরুরি বিভাগের চিকিৎসক শংকর দেবণাথ তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে পথেই তাদের মৃত্যু হয়।

    চিকিৎসক শংকর দেবণাথ বলেন, পুলিশ রাতে গুলিবিদ্ধ দুই জনকে নিয়ে আসে। তাদের শরীরে বিভিন্ন অংশে গুলির আঘাত রয়েছে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

    ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া নিহতদের বিরুদ্ধে থানায় মানব পাচার আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।

    বিষয়:
    টেকনাফ, পুলিশ, বন্দুকযুদ্ধ, রোহিঙ্গা

    সংশ্লিষ্ট সংবাদ: টেকনাফ, পুলিশ, বন্দুকযুদ্ধ, রোহিঙ্গা

    ১৫ মে, ২০১৯
    নৌকায় করে মালয়েশিয়া পাচারকালে ২৮ রোহিঙ্গা আটক
    ১৯ মে, ২০১৯
    শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্টসহ ৫ রোহিঙ্গা আটক
    ১ জুন, ২০১৯
    টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত দুই
    ১৫ জুন, ২০১৯
    রোহিঙ্গা সঙ্কট সমাধান না হলে তা পুরো এশিয়াকে অস্থিতিশীল করে তুলবে
    ২৪ জুলাই, ২০১৯
    টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ২
    ২৪ আগস্ট, ২০১৯
    যুবলীগ নেতা হত্যা, ২ রোহিঙ্গা আসামি বন্দুকযুদ্ধে নিহত
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬