Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • প্রান্তজন সহায়ক বাজেট বরাদ্দ নিশ্চিত করার দাবীতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ১২:৫২
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ১২:৫২

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    প্রান্তজন সহায়ক বাজেট বরাদ্দ নিশ্চিত করার দাবীতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ১২:৫২
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ১২:৫২

    প্রান্তজন সহায়ক বাজেট বরাদ্দ নিশ্চিত করার দাবীতে 
সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন

    স্বেচ্ছাব্রতী নাগরিক সংগঠন ‘প্রত্যাশা ২০২১ ফোরাম’ ও অন্যান্য ১৬টি নাগরিক সংগঠনের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব এর মওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে বৈষম্য হ্রাস, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রান্তজন সহায়ক বাজেট বরাদ্দ নিশ্চিত করার দাবীতে সাংবাদিক সম্মেলন ও পরে একই দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। 

    প্রত্যাশা ২০২১ ফোরাম এর সভাপতি এস এম আজদা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও সাবেক মন্ত্রী, দেশের অন্যতম শীর্ষ আইনবিদ ব্যারিস্টার আমীর-উল- ইসলাম। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব রুহি দাস, সহসভাপতি শামসুন নাহার আজিজ লীনা, কার্যনির্বাহী সদস্য আতাউর রহমান মিটন , হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ইয়ূথ কো অর্ডিনেটর গাজী আনিকা আসলাম ও এ্যাডঃ আলেয়া বেগম লাকী। 

    সাংবাদিক সম্মেলনে ব্যারিষ্টার আমীর উল ইসলাম নাগরিক সমাজের পক্ষে ১৬টি দাবী তুলে ধরেন। তিনি তাঁর লিখিত বক্তব্যে উল্লেখ করেন, জনগণের অনগ্রসর অংশ তথা দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নকে ‘জাতীয় অগ্রাধিকার’ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। জাতীয় অগ্রাধিকার এর আলোকে দেশের সকল সরকারী-বেসরকারী ও উন্নয়নশীল সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তির সমন্বয়ে সর্বস্তরে ‘দারিদ্র্য নির্মূল বিশেষ কর্মসূচী’ (ক্রাশ প্রোগ্রাম) গ্রহণ করতে হবে। ইউনিয়নভিত্তিক দারিদ্র্য নির্মূল পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করে দেশের সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনকে নিজ নিজ এলাকায় হতদরিদ্র ব্যক্তিদের সঠিক তালিকা প্রণয়ন করে তা সংশ্লিষ্ট এলাকাভিত্তিক ওয়েব সাইটে প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর পরিধি ও পরিমাণ উভয়ই বৃদ্ধি করে হতদরিদ্র ও দরিদ্র মানুষদের সহায়তা বাড়াতে হবে। খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার সুরক্ষায় সহায়ক আইন প্রণয়ন করতে হবে। আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক গ্রামীণ উদ্যোগগুলিতে ৫% সুদের নীচে ঋণ সহায়তা সহজলভ্য করে বিভিন্ন পেশায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং নারী উদ্যোক্তা তৈরীতে সহায়তা আরও জোরদার করতে হবে। যুব সমাজের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমতলের আদিবাসী, দলিত, চা শ্রমিক,হরিজন ও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও মর্যাদা সমুন্নত রেখে এমনভাবে  কর্মসূচী গ্রহণ করতে যাতে তারা কোন বিপত্তি ছাড়াই প্রয়োজনীয় সেবা গ্রহণ ও জীবনমানের উন্নতি করতে পারে। প্রত্যেক এলাকায় বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি গঠন করে সেই কমিটিকে দারিদ্র্য নির্মূল কর্মসূচীর মনিটরিং এর দায়িত্ব দিতে হবে। উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা এবং তথা প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। দারিদ্র্যমুক্ত ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে গবেষণা কার্যক্রমে সহায়তা বৃদ্ধি করে দারিদ্র্য নির্মূল কর্মসূচীতে সহায়তাদানকে ‘ট্যাক্স রিবেট’ প্রদানের ঘোষণা করতে হবে। 

    তিনি সংবিধানের ১৫.ক, ১৯ ও ২০ অনুচ্ছেদকে বাক্সবন্দী না রেখে তার আলোকে সরকার পরিচালনা ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বড় বাজেটের সাথে বড় বড় ‘বালিশ কাহিনী’ শুনতে চাই না। সরকারি কর্মসূচীগুলোর মনিটরিং জোরদার জবাবদিহিতা নিশ্চিত করা হলে এবং লুটপাট, নির্যাতন ও দুর্বৃত্তায়ন বন্ধ করার মাধ্যমে সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা সম্ভব বলে বক্তারা মতামত দেন। বক্তারা বলেন, ২০২০ সালে বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী ও ২০২১ সালে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী কেমন বাংলাদেশে উদযাপিত হবে তা বহুলাংশে নির্ভর করছে এখনকার বাজেটে আমরা কি ধরণের বরাদ্দ দিচ্ছি তার উপর। দেশের বেশিরভাগ মানুষের স্বার্থে বাজেট প্রণয়ন করতে হবে, মুষ্টিমেয় ধনীক গোষ্ঠীর স্বার্থে নয়। বাজেটে কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, কর্মজীবী নারী, বেকার যুবকসহ অন্যান্য জনগোষ্ঠীর খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, আয় ও বাসস্থান সুবিধা নিশ্চিত করার সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা প্রয়োজন। দারিদ্র্য দূর করার জন্য দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও তাদের সম্পৃক্ত করে কর্মসূচী গ্রহণ করা আবশ্যক। আমরা আশাকরি সরকার নাগরিক সমাজের দাবিগুলো বিবেচনা এবং বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করবেন। 

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬