Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আত্রাইয়ে সঠিক পরিচর্যার অভাবে বেড়ে উঠতে পারছে না প্রায় দেড় সহস্রাধিক খেজুরগাছ
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ জুন, ২০১৯ ১৪:৫২
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ জুন, ২০১৯ ১৪:৫২

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    আত্রাইয়ে সঠিক পরিচর্যার অভাবে বেড়ে উঠতে পারছে না প্রায় দেড় সহস্রাধিক খেজুরগাছ

    নওগাঁর আত্রাইয়ে প্রয়োজনীয় সঠিক পরিচর্যার অভাবে বেড়ে উঠতে পারছে না প্রায় দেড় সহস্রাধিক খেজুরগাছ। উপজেলার মনিয়ারী ইউনিয়নের বিভিন্ন রাস্তায় রোপিত এসব খেজুর গাছ ঝোপ জঙ্গলের কবলে পড়ে বেড়ে উঠতে না পারায় এসব গাছ থেকে এলাকাবসীও কোন সুফল ভোগ করতে পারছে না। উপরন্ত এসব রাস্তা রাতের আঁধারে নিরাপত্তাহীন হয়ে পড়ছে।

    জানা যায়, উপজেলার মনিয়ারী ইউনিয়নের মাড়িয়া- নওদুলী, মাড়িয়া- জালুপৌঁতা ও নওদুলী- গুলিয়া রাস্তায় প্রায় দেড় সহস্রাধিক খেজুরগাছের বীজ বোপন করা হয় ৮/৯ বছর পূর্বে। আত্রাই পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এলাকাবাসীর উপকারার্থে নিজস্ব অর্থায়নে ওই রাস্তাগুলোর পার্শে ২ হাজার খেজুরের বিচি বোপন করে। পরে গাছ উঠার পর প্রয়োজনীয় রক্ষাণাবেক্ষণের অভাবে অনেক গাছই বিনষ্ট হয়ে যায়। তারপরও বর্তমানে রাস্তাগুলোর পার্শে রয়েছে প্রায় দেড় সহস্রাধিক খেজুরগাছ। গাছগুলো অনেকটা দর্শনীয় হয়ে উঠেছে। কিন্তু সঠিক পরিচর্যার অভাবে এগুলো বেড়ে উঠতে পারছে না। এ গাছগুলোর সঠিক পরিচর্যা করলে শীত মৌসুমে এলাকাবাসী প্রচুর পরিমাণ রস সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হতে পারবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

    পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক এসএম হাসান সেন্টু বলেন, ২০০৯ সালের দিকে আমরা ওই রাস্তাগুলোতে খেজেুরের বীজ বোপন করি। কয়েক বছরের মধ্যেই গাছগুলো রস দানের উপযোগী হয়ে উঠে। কিন্তু অর্থাভাবে এ গাছগুলোর প্রয়োজনীয় পরিচর্যা করতে না পারায় ওই গাছগুলো থেকে রস সংগ্রহ করতে না পারায় এলাকাবাসী এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। সরকারী সহায়তা পেলে আমরা গাছগুলোর নিয়মিত পরিচর্যা করতে পারতাম। এতে করে এলাকাবাসী অনেক উপকৃত হতো। এ ব্যাপারে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান বলেন, আমি রাস্তার গাছগুলো দেখেছি। বৃহত্তর স্বার্থে এ গাছগুলোর পরিচর্যা বিশেষ প্রয়োজন। বিষয়টি উপজেলার সমন্বয় কমিটির সভায় আলোচনার মাধ্যমে বন বিভাগকে দায়িত্ব দিয়ে গাছগুলো পরিচর্যার ব্যবস্থা গ্রহনের চেষ্টা করছি।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬