Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে আবারও আন্দোলনে উত্তাল আত্রাই
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জুন, ২০১৯ ১৪:১৮
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জুন, ২০১৯ ১৪:১৮

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে আবারও আন্দোলনে উত্তাল আত্রাই

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জুন, ২০১৯ ১৪:১৮
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জুন, ২০১৯ ১৪:১৮

    ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে আবারও আন্দোলনে উত্তাল আত্রাই

    আত্রাই, রাণীনগর ও বাগমারা এই তিন উপজেলার মোহনায় অবস্থিত আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন রেলওয়ে ষ্টেশন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। এ স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে আবারও লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে উপজেলার সর্ব স্তরের জনগণ। মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রেললাইন অবরোধ করে ট্রেন দাঁড় করানোর মত বিভিন্ন কর্মসূচীতে মুখোর এখন আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। গত চারদিন ধরে প্রতিদিন বেলা সাড়ে ১২ টা থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আসা পর্যন্ত এসব কর্মসূচী পালিত হচ্ছে।

    এদিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের স্টপেজের দাবি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচি পালন করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এতে নেতৃত্ব দিচ্ছেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

    জানা যায়, নওগাঁ জেলার বৃহত আত্রাইয়ের আহসানগঞ্জ ষ্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৫জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করলেও মাত্র একটি ছাড়া ঢাকাগামী অন্য কোন ট্রেনের স্টপেজ এখানে নেই। ফলে ঢাকাগামী যাত্রীদের যারপর নেই দুর্ভোগের শিকার হতে হয়। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের মধ্যে কেবলমাত্র নীলসাগর এক্সপ্রেসের স্টপেজ এ ষ্টেশনে রয়েছে। তাও আবার আসন সংখ্যা বরাদ্দ রয়েছে মাত্র ৪৬ টি। অথচ আত্রাই থেকে প্রতিদিন ঢাকা যাতায়াত করেন প্রায় ২শতাধিক যাত্রী। ফলে সীমিত সংখ্যক আসনের জন্য হিমসিম খেতে হয় ষ্টেশন কর্তৃপকেও। এদিকে নীলসাগর এক্সপ্রেস ছাড়াও আত্রাইয়ের উপর দিয়ে প্রতিদিন দ্রুতযান এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস নামে আরও ৪টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। সম্প্রতি যোগ হয়েছে পঞ্চগড় এক্সপ্রেস নামে আরও একটি আন্তঃনগর ট্রেন। অথচ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্বেও এসব আন্তঃনগর ট্রেনের স্টপেজ কার্যকর না হওয়ায় একদিকে যাত্রীরা হচ্ছেন দুর্ভোগের শিকার অন্যদিকে সরকার বঞ্চিত হচ্ছে মোটা অংকের রাজস্ব আয় থেকে।

    এদিকে আত্রাইয়ে আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে গত ২০১৬ সালেও এমন আন্দোলন করেছিলেন এলাকাবাসী। মাসাধিককাল আন্দোলনের পরও দাবি পূরণ না হওয়ায় দিনে দিনে আন্দোলনে ভাটা পড়ে যায়। একই দাবিতে আবারও সোচ্চার হয়েছেন এলাকাবাসী। দাবি আদায়ের জন্য পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচী। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আত্রাই রেলওয়ে স্টেশনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় ঢাকাগামী দ্রুতযান এক্স্রপ্রেস ট্রেন আসলে আন্দোলনকারীদের অবরোধের মুখে চালক ট্রেন থামিয়ে দেন। প্রায় ১০ মিটিন বিরতির পর আবার ট্রেন ছেড়ে চলে যায়।

    এ ব্যাপারে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান বলেন, দ্রুত আহসানগঞ্জ ষ্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনটি যাত্রা বিরতি ঘোষনা না করা হলে আগামীতে অবরোধসহ কঠিন কর্মসূচির ঘোষনা করা হবে। এছাড়াও এই স্টেশনে ঢাকাগামী  আন্ত:নগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধিসহ স্টেশনে যাত্রী সেবার মানবৃদ্ধি করার লক্ষ্যে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

    এ ব্যাপারে মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, বর্তমানে এ ষ্টেশনে প্রতি মাসে ১৪ থেকে ১৫ লাখ টাকা আয় হয়। ঢাকাগামী অন্যান্য ট্রেনের এবং খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেসের স্টপেজ কার্যকর হলে রাজস্ব আয় অনেক গুণে বেড়ে যাবে। যেখানে সরকারের রাজস্ব বাড়বে এবং এলাকাবাসীর উপকার হবে। সেখানে এ ট্রেনগুলোর স্টপেজ দিতে আপত্তি কোথায়।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬