Journalbd24.com

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পত্নীতলায় বিকাশে প্রতারণার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা
    নওগাঁ প্রতিনিধি
    প্রকাশিত : ৩০ জুন, ২০১৯ ১৪:২৭
    নওগাঁ প্রতিনিধি
    প্রকাশিত : ৩০ জুন, ২০১৯ ১৪:২৭

    আরো খবর

    রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার
    কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট
    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন
    সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
    তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫’ বাস্তবায়নে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের কাছে আবেদনপত্র প্রদান

    পত্নীতলায় বিকাশে প্রতারণার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা

    নওগাঁ প্রতিনিধি
    প্রকাশিত : ৩০ জুন, ২০১৯ ১৪:২৭
    নওগাঁ প্রতিনিধি
    প্রকাশিত : ৩০ জুন, ২০১৯ ১৪:২৭

    পত্নীতলায় বিকাশে প্রতারণার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা

    নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে বিকাশে প্রতারণার অভিযোগে মামলা করেছেন সংরতি নারী মেম্বার নিলুফা ইয়াসমিন। ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ও ইউপি সচিব সাজ্জাদ হোসেনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। গত ১৮ জুন এ প্রতারণার ঘটনাটি ঘটেছে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সন্ধ্যা ৭টার দিকে সচিব সাজ্জাদ হোসেন ইউপি মেম্বার আলিম, মোত্তালেব, মাজহারুল ইসলাম, মোহাম্মদ আলী এবং সংরতি মেম্বার নিলুফা ইয়াসমিন ও সামসুন নাহারকে ফোন দিয়ে নজিপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের (জিএম) একটি মোবাইল নাম্বার দেন। এরপর মেম্বাররা ওই মোবাইল নাম্বারে ফোন দিলে তিনি নিজেকে নজিপুর পল্লী বিদ্যুতের জিএম পরিচয় দেন। তার সঙ্গে চেয়ারম্যান কামাল হোসেনের কথা হয়েছে বলে জানান। তিনি এলাকার গরীব দুঃখী মানুষের উপকার করতে চাইলে কিছু টাকা খরচের জন্য বিকাশ করে পাঠাতে বলেন।

    এরপর মেম্বাররা- চেয়ারম্যান কামাল হোসেনের মোবাইলে ফোনে দিলে তা বন্ধ পাওয়া যায়। পরদিন ১৮ জুন জিএম পরিচয় দেয়া নাম্বার থেকে ৬ জন মেম্বারকে ফোন দিয়ে নওগাঁর ডিজিএম’র নাম্বারে ফোন দিয়ে কথা বলতে বলা হয়। পরবর্তীতে মেম্বাররা ওই নাম্বারে কথা বললে পল্লী বিদ্যুতের প থেকে জানানো হয় ইউনিয়নের হতদরিদ্রদের অনুদান স্বরুপ ১শ জনের অধিককে ৬ হাজার ১শ টাকা করে দেয়া হবে। যার জন্য জনপ্রতি ৬শ টাকা করে উত্তোলন করে দুই ঘণ্টার মধ্যে বিকাশ করতে বলা হয় এবং তিনটি বিকাশ নাম্বার দেয়া হয়। সেই মুহূর্তে কারও কাছ থেকে টাকা উত্তোলন করা সম্ভব নয় মনে করে মেম্বাররা নিজেদের পকেট থেকে নওগাঁর ডিজিএম পরিচয় দানকারীর দেয়া তিনটি বিকাশ নাম্বারে টাকা পাঠানো হয়।

    এর মধ্যে আলিম মেম্বার ১২ হাজার ৮৪০ টাকা, সামসুন নাহার ৬ হাজার টাকা, মোত্তালেব মেম্বার ১২ হাজার ৪শ টাকা, মাজহারুল ইসলাম ৬ হাজার টাকা, মোহাম্মদ আলী ১৩ হাজার টাকা, নিলুফ ইয়াসমিন ১২ হাজার ৬শ টাকাসহ মোট ৬২ হাজার ৮৪০শ টাকা বিকাশ করেন। ১৮ জুন দুপুরে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানসহ সকল মেম্বারদের নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও নজিপুর পল্লী বিদ্যুৎ অফিস থেকে কেউ আসেনি। এরপর অজ্ঞাতনামা ডিজিএম পরিচয় দানকারী ব্যক্তিকে ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে জিএম পরিচয় দেয়া এবং বিকাশের তিনটি নাম্বার বন্ধ আছে।

    ভুক্তভোগী ও মামলার বাদী মেম্বার নিলুফা ইয়াসমিন বলেন, আমার ভাগে ২১ জনকে প্রশিণ দেয়া হবে মর্মে ৬শ টাকা হিসেবে ১২ হাজার ৬শ টাকা বিকাশ করেছি। ঘটনার সঙ্গে চেয়ারম্যান সম্পৃক্ত আছে। মেম্বারদের প থেকে আমি থানায় মামলা করেছি।

    এ ব্যাপারে ইউপি সচিব সাজ্জাদ হোসেন বলেন, চেয়ারম্যান আমাকে নজিপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের (জিএম) একটি মোবাইল নাম্বার দিয়ে বলেছিলেন ইউপি মেম্বারদের দিতে। সে অনুযায়ী নাম্বারটি ইউপি মেম্বারদের দিয়েছি।

    আকবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, এলাকার অসহায় ও দরিদ্রদের অনুদান দেবে বলে জিএম পরিচয় দেয়া ব্যক্তির আমার ইউনিয়নের মেম্বারদের নিয়ে ইউনিয়ন পরিষদে আলোচনা (মিটিং) করার কথা ছিল। এরপর ওই নাম্বারটা আমি মেম্বারদের দিতে বলেছি। কিন্তু জিএমের সঙ্গে মেম্বারদের কি কথা হয়েছে তা আমাকে জানানো হয়নি। মেম্বারদের কাছ থেকে বিকাশে টাকা চেয়েছে সেটাও আমাকে বলেনি। এ ইউনিয়নের ১২ জন মেম্বারের মধ্যে ৬ জন বিকাশ করেছে। বাকি যে ৬ জন মেম্বার আছে তারা তো প্রতারিত হয়নি। এ প্রতারণার সঙ্গে তিনি সম্পৃক্ত নয় বলে দাবি করেন।

    পত্নীতলা থানা ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যেহেতু এটি প্রযুক্তিগত বিষয় তাই তদন্ত সাপেে ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

    সর্বশেষ সংবাদ
    1. রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার
    2. ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?
    3. আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    4. খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    5. কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট
    6. নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন
    7. সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
    সর্বশেষ সংবাদ
    রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার

    রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার

    ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?

    ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?

    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

    কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

     সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬