Journalbd24.com

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুলাই, ২০১৯ ১২:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুলাই, ২০১৯ ১২:০০

    আরো খবর

    রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার
    কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট
    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন
    সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
    তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫’ বাস্তবায়নে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের কাছে আবেদনপত্র প্রদান

    রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুলাই, ২০১৯ ১২:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুলাই, ২০১৯ ১২:০০

    রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত

    দেশব্যাপী আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে বরগুনার পুরাকাটা এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নয়ন বন্ডের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।

    নিহত নয়ন বন্ড বরগুনা পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত মো. আবুবক্কর সিদ্দিকের ছেলে এবং রিফাত শরীফ হত্যা মামলার এক নম্বর আসামি।

    পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ডকে গ্রেফতার করতে বরগুনা সদর উপজেলার বুড়ির চর ইউনিয়নের পুরাকাটা নামক এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি চালায় নয়ন বন্ড ও তার সহযোগীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

    গোলাগুলির এক পর্যায়ে নয়ন বন্ড বাহিনী পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি করে নয়ন বন্ডের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি শর্টগানের গুলির খোসা এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

    নয়ন বন্ডের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায় নয়ন বন্ডকে অভিযুক্ত করে বিভিন্ন সময় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এসব মামলার মধ্যে দুটি মাদক মামলা, একটি অস্ত্র মামলা এবং হত্যাচেষ্টাসহ পাঁচটি মারামারির মামলা রয়েছে।

    উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়েশাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান রিফাত। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। রিফাত শরীফের স্ত্রী আয়েশা দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

    কিন্তু কিছুতেই হামলাকারীদের থামানো যায়নি। তারা রিফাত শরীফকে কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন রিফাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাত শরীফের মৃত্যু হয়।

    বিষয়:
    বরগুনা,কুপিয়ে হত্যা, গ্রেপ্তার, পুলিশ, বন্দুকযুদ্ধ, নিহত

    সংশ্লিষ্ট সংবাদ: বরগুনা,কুপিয়ে হত্যা, গ্রেপ্তার, পুলিশ, বন্দুকযুদ্ধ, নিহত

    ২১ মে, ২০১৯
    তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় কারারক্ষীসহ নিহত ৩২
    ২১ মে, ২০১৯
    মিশরে পুলিশি অভিযানে ১২ জঙ্গি নিহত
    ২৫ মে, ২০১৯
    সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষিশ্রমিক নিহত
    ২৫ মে, ২০১৯
    ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ২৩
    ২৭ মে, ২০১৯
    কাঠমান্ডুতে জোড়া বিস্ফোরণে নিহত ৪
    ২৮ মে, ২০১৯
    জাপানে দুর্বৃত্তের হামলায় স্কুলছাত্রীসহ নিহত ২
    সর্বশেষ সংবাদ
    1. রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার
    2. ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?
    3. আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    4. খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    5. কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট
    6. নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন
    7. সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
    সর্বশেষ সংবাদ
    রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার

    রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার

    ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?

    ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?

    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

    কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

     সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬