Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শিবগঞ্জ রায়নগর ইউনিয়নের উপ নির্বাচনে স্বতন্ত্র্য প্রার্থী ইসলাম এর মনোনয়নপত্র বাতিল
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৮ জুলাই, ২০১৯ ১৩:১০
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৮ জুলাই, ২০১৯ ১৩:১০

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    শিবগঞ্জ রায়নগর ইউনিয়নের উপ নির্বাচনে স্বতন্ত্র্য প্রার্থী ইসলাম এর মনোনয়নপত্র বাতিল

    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৮ জুলাই, ২০১৯ ১৩:১০
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৮ জুলাই, ২০১৯ ১৩:১০

    শিবগঞ্জ রায়নগর ইউনিয়নের উপ
নির্বাচনে স্বতন্ত্র্য প্রার্থী ইসলাম এর মনোনয়নপত্র বাতিল

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২ নং রায়নগর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো: শফিকুল ইসলাম এর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: মাহবুব আলম শাহ। রবিবার দুপুরে এ সংক্রান্ত একটি আপিল শুনানী শেষে তিনি এ আদেশ দেন।

    জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রায়নগর ইউনিয়নের উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মহাস্থান গ্রামের আলহাজ¦ আব্দুল জলিলের ছেলে মো: তাজুল ইসলাম অপর প্রার্থী মহাস্থান সরকারী হাটের ইজারাদার মো: শফিকুল ইসলাম এর মনোনয়পত্রের বৈধতা নিয়ে উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার, শিবগঞ্জ, বগুড়াকে প্রতিপক্ষ করে জেলা রির্টানিং কর্মকর্তা বরাবর ০২/২০১৯ নং আপিল কেস দায়ের করেন। রোববার জেলা নির্বাচন অফিসে আপিলকারী মো: তাজুল ইসলাম জানান, রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: শফিকুল ইসলাম একজন ঠিকাদার। তিনি একই ইউনিয়ন পরিষদের অধিন মহাস্থান হাট-বাজারের বর্তমান ইজারাদার এবং রায়নগর ইউনিয়ন পরিষদের সাথে তার আর্থিক লেনদেন আছে। এ কারণে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ২৬(২) (ছ) ধারার বিধান মোতাবেক মো: শফিকুল ইসলাম অত্র ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য। মো: তাজুল ইসলাম আরও জানান, হাট-বাজারের ইজারা মূল্যের একটি অংশ উপজেলা পরিষদের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের তহবিলে জমা হয়। ইউনিয়ন পরিষদের সাথে তার আর্থিক সংশ্লিষ্টতা থাকায় তিনি মো: শফিকুল ইসলাম এর মনোনয়নপত্র বাতিলের দাবী জানান। অপরদিকে মো: শফিকুল ইসলাম স্বীকার করেন যে তিনি একজন ঠিকাদার এবং মহাস্থান হাট-বাজারের একজন ইজারাদার। তিনি হাটের ইজারা মূল্যের সমূদয় টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দিয়ে থাকেন। রায়নগর ইউনিয়ন পরিষদের আর্থিক বিষয়ে তার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন এবং তার মনোনয়নপত্রের বৈধতা বহাল রাখার অনুরোধ করেন।

    উভয়পক্ষের শুনানী শেষে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, বগুড়া ও আপিল কর্তৃপক্ষ, ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন-২০১৯ মো: মাহবুব আলম শাহ সংশ্লিষ্ট নথি, দাখিলকৃত কাগজপত্রাদি পর্যালোচনা করে উক্ত ধারা মতে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ২৬(২) (ছ) ধারার বিধান মোতাবেক মো: শফিকুল ইসলাম এর মনোনয়নপত্র গ্রহনের আদেশ আইন সঙ্গত মর্মে প্রতিয়মান না হওয়ায় তার প্রার্থী প বাতিলের আদেশ দেন এবং আপিলকারী মো: তাজুল ইসলামের আপিল মঞ্জুর করেন।

    উল্লেখ্য, গত ১৮ মার্চ ২০১৯ উপজেলা পরিষদ নির্বাচনে রায়নগর ইউপি চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ রিজু শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শুন্য হয়।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬