Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • জননেত্রী শেখ হাসিনা সকল অরাজনৈতিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন: মজনু
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯ ১৩:৪৬
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯ ১৩:৪৬

    আরো খবর

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    জননেত্রী শেখ হাসিনা সকল অরাজনৈতিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন: মজনু

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯ ১৩:৪৬
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯ ১৩:৪৬

    জননেত্রী শেখ হাসিনা সকল অরাজনৈতিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন: মজনু

    বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রের প্রতীক। তিনি সকল অরাজনৈতিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেনা শাসকদের বিরুদ্ধে একমাত্র গণতান্ত্রিক শক্তি হলো আওয়ামী লীগ। যার নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনা।

    শেখ হাসিনা আজ নেতৃত্বের ক্ষেত্রে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছেন। সারাবিশ্ব আজ শেখ হাসিনাকে রোল মডেল মনে করে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে জননেত্রী শেখ হাসিনার আমলে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি হচ্ছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে উন্নত বিশ্বের সমান কাতারে যুক্ত হয়েছে বাংলাদেশ। ভঙ্গুর বিদ্যুৎ খাত আজ সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। ১০ হাজার মেগাওয়াটের উপরে আজ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধিন।

    জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন পর্যন্ত এখন বলতে বাধ্য হচ্ছেন, বাংলাদেশের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। আর এসব সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কারণে। অথচ আজকের সফল প্রধানমন্ত্রীকে ২০০৭ সালে তৎকালীন সেনা সমর্থিত সরকার গ্রেফতার করেছিল। তাকে রাজনৈতিক ভাবে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল অরাজনৈতিক শক্তি। কিন্তু বাংলাদেশের মানুষের কারণে তা সম্ভব হয়নি। বঙ্গবন্ধুর ন্যায় মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন তিনি। তাইতো সাধারণ মানুষের চাপে তৎকালীন সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল।

    আজ মঙ্গলবার সকাল ৮টায় দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ১২তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন।

    সভায় আরো বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন দুলু, আবুল কালাম আজাদ, এড. রেজাউল করিম মন্টু, শাহ্্ আব্দুল খালেক, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, শেরিন আনোয়ার জর্জিস, এড. শফিকুল আলম আক্কাস, কামরুন্নাহার পুতুল, আনিছুজ্জামান মিন্টু, এস এম রুহুল মোমিন তারিক, এস এম শাজাহান, এবিএম জহুরুল হক বুলবুল, মাশরাফী হিরো, তপন চক্রবর্তী, শাহাদৎ হোসেন শাহীন, ওবায়দুল হাসান ববি, আলমগীর বাদশা, আব্দুস সালাম, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল হক মঞ্জু, এড. লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, রাশেকুজ্জামান রাজন প্রমুখ। এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল পৌনে ৮টায় বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    2. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    3. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    4. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    5. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    6. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    7. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    সর্বশেষ সংবাদ
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬