Journalbd24.com

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ঠাকুরগাঁয়ের সাংবাদিক রিপনের মামলায় বিচার বিভাগীয় তদন্ত চাই: চট্টগ্রামে বিএমএসএফ নেতৃবৃন্দ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৯ ২০:২২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৯ ২০:২২

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    ঠাকুরগাঁয়ের সাংবাদিক রিপনের মামলায় বিচার বিভাগীয় তদন্ত চাই: চট্টগ্রামে বিএমএসএফ নেতৃবৃন্দ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৯ ২০:২২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৯ ২০:২২

    ঠাকুরগাঁয়ের সাংবাদিক রিপনের মামলায় বিচার বিভাগীয় তদন্ত চাই: চট্টগ্রামে বিএমএসএফ নেতৃবৃন্দ

    চট্টগ্রাম ২৪ জুলাই ২০১৯: ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের মর্যাদা, অধিকার ও দাবি আদায় সম্ভব। এজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। বিগত ৪৮ বছর সময় অতিবাহিত হলেও সাংবাদিকরা খুঁজে পায়নি নিজস্ব অধিদপ্তর। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবির মধ্যে রয়েছে একজন সাংবাদিকের অধিকার রক্ষাকবজ। তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে দেশের সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের অধিকার রক্ষা ও  নির্যাতনের বিরুদ্ধে স্বোচ্চার হতে হই। মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে এ সব কথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি বলেন, প্রতিনিয়ত সাংবাদিকরা নির্যাতন, মিথ্যা মামলা-হামলার শিকার হচ্ছে। সম্প্রতি ঠাকুরগাঁয়ের বিডিসি টেলিভিশনের প্রতিনিধি রিপনকে মাদক মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠিয়ে পুলিশ। আমরা ঐ মামলাটির সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ বলেন, বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি অত্যন্ত যুক্তিগত দাবি। দীর্ঘদিন পরে হলেও সাংবাদিকদের এই দাবিগুলো সরকার এবং সংশ্লিষ্ট গণমাধ্যমসমুহকে মেনে নেয়া উচিত। সাংবাদিকরা রাষ্ট্রের পক্ষে কাজ করে যাচ্ছেন। অথচ তারা নানা ক্ষেত্রে সুবিধা বঞ্চিত, এটা সরকারকে ভেবে দেখা উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।বিএমএসএফ চট্টগ্রাম জেলা সভাপতি কে এম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সবুজ আন্দোলন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাপ্পী সরদার, ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক প্রফেসর মাওলানা মোহাম্মদ আবেদ আলী, ডিসি ডিবি এস এম মোস্তাইন, বিএমএসএফ’র স্থানীয় উপদেষ্টা এসএম আজিজ, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী হুমায়ুন কবির, সূর্যেরআলো হিজরা সংগঠনের সভাপতি ফালগুনি হিজড়া ও মানবাধিকার নেত্রী রুবি আকতার পায়েল।
    সবুজ আন্দোলনের সহযোগিতায় অনুষ্ঠিত আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ খায়রুল আলম, ফেনী জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সহ-সভাপতি সৈয়দ মনির, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএমএসএফ’র সাধারণ সম্পাদক কাইছার ইকবাল চৌধুরী, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিহাদ, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু প্রমুখ।বক্তারা বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি আদায়ে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের হাতকে শক্তিশালী করতে সকল সাংবাদিকের প্রতি আহবান জানান।অনুষ্ঠানের শেষে বিএমএসএফ’র জন্মদিন উপলক্ষে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬