Journalbd24.com

বুধবার, ১১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ,গ্রেফতার দুই
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৯ ২১:০৬
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৯ ২১:০৬

    আরো খবর

    আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ
    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা
    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী
    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    বগুড়ার শেরপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ,গ্রেফতার দুই

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৯ ২১:০৬
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৯ ২১:০৬

    বগুড়ার শেরপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ,গ্রেফতার দুই

    বগুড়ার শেরপুরে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। গণধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে। উক্ত ঘটনায় অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-উপজেলার বিশ্বা পূর্বপাড়া গ্রামের দীজেন্দ্রনাথ তালুকদারের ছেলে দীপক কুমার তালুকদার (১৯) ও একইগ্রামের গিরেন্দ্রনাথ তালুকদারের ছেলে পিযূষ তালুকদার (২০)।

    আজ শনিবার (২৭জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধনকুন্ডি ফুড ভিলেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গণধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা স্বপন বাদি হয়ে গ্রেফতারকৃত দুইজনসহ মোট তিনজনকে আসামি করে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(৩)/৩০ ধারায় মামলাটি দায়ের করেন (মামলা নং ৪৫)।

    থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাইয়ের ঘটনা। বাবা স্বপন মশলা বিক্রির করতে স্থানীয় ছোনকা হাটে চলে যান। মেয়েও বাড়ি  থেকে স্কুলে যায়। স্কুল ছুটির পর সাড়ে ৩ টার দিকে মেয়ে বাড়িতে আসে। পরে বিকেলে এক বান্ধবির বাড়িতে যেতে নিজ বাড়ি থেকে বের হয় ওই স্কুলছাত্রী। পথিমধ্যে ওই স্কুলছাত্রীকে সম্পর্কে কাকাতো ভাই সবুজ কুমার তালুকদার ডেকে কৌশলে দীপক কুমার তালুকদারের বাড়িতে নিয়ে যায়। এসময় তার বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে তিনজন মিলে সপ্তম শ্রেণীর ওই স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য মেয়েকে অস্ত্র দেখিয়ে ভয় দেখায় ওই তিন যুবক।

    এদিকে বিষয়টি মেয়ে তার বাবা ও মাকে জানানোর পর তারা স্বজনদের পরামর্শ নেন। তাদের পরামর্শে ভুক্তভোগী মেয়ের বাবা থানায় ওই তিন জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। তিনজনের মধ্যে দুই জনকে গ্রেফতার করতে পারলেও পুলিশ এখনো ধর্ষক সবুজ কুমার তালুকদারকে গ্রেফতার করতে পারেনি।এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসিতদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার (২৭জুলাই) সকালে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া উক্ত ঘটনায় গ্রেফতার হওয়া দুই যুবককে একইদিন দুপুরের দিকে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া দ্রুততম সময়ের মধ্যেই মামলার আরেক পলাতক আসামি সবুজকে গ্রেফতার করা সম্ভব হবে বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

    সর্বশেষ সংবাদ
    1. আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ
    2. অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা
    3. মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী
    4. নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    5. নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ
    6. আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা
    7. আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
     আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে 
কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬