Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যদের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ,৬ আইনজীবী আহত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ আগস্ট, ২০১৯ ২২:০২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ আগস্ট, ২০১৯ ২২:০২

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যদের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ,৬ আইনজীবী আহত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ আগস্ট, ২০১৯ ২২:০২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ আগস্ট, ২০১৯ ২২:০২

    বগুড়ায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যদের
দুই গ্রুপের মাঝে সংঘর্ষ,৬ আইনজীবী আহত

    আগস্টের প্রথম দিন বগুড়ায়  বঙ্গবন্ধু  আওয়ামী  আইনজীবি পরিষদের  সদস্যদের মাঝে কালো ব্যাচ ধারণ কর্মসূচীর উদ্বোধন করা নিয়ে আজ  বৃহস্পতিবার দুপুরে  বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দুই গ্রুপের মাঝে  হামলা ও পাল্টা হামলার  ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নরেশ মুখার্জী, আশেকুর রহমান সুজনসহ উভয় গ্রুপের কমপক্ষে ছয়জন আইনজীবী আহত হয়েছেন।

    বগুড়া বারের সিনিয়র আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট রেজাউল করিম মন্টুর চেম্বার ভাংচুর এবং তার উপর হামলার  ঘটনায় মন্টুর পক্ষের আইনজীবিরা প্রতিপক্ষের উপর প্লাটা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের সংগঠনের বগুড়ায় কোন কমিটি নেই। সে কারণে ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য সিনিয়র আইনজীবী বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নরেশ মুখার্জীর মতামতের ভিত্তিতে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ওই দু’জনের মধ্যে নরেশ মুখার্জ্জী জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মতিন গ্রুপের সদস্য হিসেবে পরিচিত। পিপি আব্দুল মতিন হজের জন্য সৌদি আরবে অবস্থান করায় তার পে নেতৃত্বে রয়েছেন নরেশ মুখার্জী। অপরদিকে রেজাউল করিম মন্টু তাদের বিরোধী পরে নেতা হিসেবে পরিচিত।এ্যাডভোকেট রেজাউল করিম মন্টু জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী স্মরণে আগস্ট মাসজুড়ে নানা কর্মসূচী গ্রহণ করা হয়।এর মধ্যে আগস্টের প্রথম দিন সংগঠনের সদস্যদের কালো ব্যাচ ধারণের সিদ্ধান্ত হয়। তিনি অভিযোগ করেন, নরেশ মুখার্জী আজ বৃহস্পতিবার  সকালে এককভাবে কালো ব্যাচ ধারণ কর্মসূচী উদ্বোধন করেন। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে সে অন্যের ওপর দোষ চাপায় এবং আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে তার পরে লোকজন এসে আমার চেম্বারের দরজা এবং মোহরারের টেবিল ভাংচুর করে আমার উপর রুমে আমার উপর হামলা চালায়।  অ্যাডভোকেট নরেশ মুখার্জী ওই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি রেজাউল করিম মন্টুর বিরুদ্ধে সন্ত্রাসীদের মত আচরণের অভিযোগ উত্থাপন করে বলেন, ব্যাচ ধারণ কর্মসূচীতে অংশ নিতে তাকে ডাকা হয়েছে। কিন্তু তিনি তিনি অনুষ্ঠানে যোগ দেননি। পরে তিনি আদালতে এসে আমাদের সাথে অশালিন আচরণ করেন।

    এক পর্যায়ে তার অনুগত কয়েকজন আইনজীবী আমাকে ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন এবং জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি নুরুস সালাম সাগরসহ কমপক্ষে ৬ জন আইনজীবীকে মারপিট করে আহত করেন। তিনি দাবী করেছেন স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনের হাতে ছুরিকাঘাত করা হয়েছে এবং তার হাতে লাঠি দ্বারা আঘাত করা হয়েছে। আহত প্রত্যেকে আইনজীবী হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান। এ ব্যাপারে কোন আইনগত ব্যবস্থা নেয়া হবে কিনা এ ব্যাপারে নারী ও শিশু নির্যাদন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নরেশ মুখার্জী বলেন, ‘আমরা বিষয়টি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বগুড়া বার সমিতির নেতৃবৃন্দকে জানানো হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬