Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ২ দিনে ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ৩৪০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০১৯ ১২:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০১৯ ১২:২৩

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    ২ দিনে ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ৩৪০৫

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০১৯ ১২:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০১৯ ১২:২৩

    ২ দিনে ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ৩৪০৫

    রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে গত দুইদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪০৫ জন রোগী। আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১ হাজার ৬৮৭ জন রোগী। মোট রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ৬২২ জন, বেসরকারিতে ৩৭০ জন ও বিভিন্ন বিভাগীয় শহরে ৬৯১ জন ভর্তি হন। বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৫৮২ জন।

    স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

    হঠাৎ করে রোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই। শয্যার অভাবে রোগীদের ঠাঁই হচ্ছে ওয়ার্ডের ফ্লোরে, ভেতরে-বাইরের বারান্দা ও করিডোরে।

    চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যসেবা প্রদানকারী অন্যান্য সহযোগী স্টাফ সংকটের কারণে রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া কঠিন হয়ে পড়ছে। এক্ষেত্রে রোগীর স্বজনরাই শয্যাপার্শ্বে বসে থেকে রোগীর যত্ন নিতে বাধ্য হচ্ছেন। সরকারি ও বেসরকারি হাসপাতালে গত দুইতিন ধরে ডেঙ্গু রোগীদের অনেককেই ভর্তি নেয়া হচ্ছে না।

    রোগীর স্বজনদের অভিযোগ, ডেঙ্গু পরীক্ষা করে ধরা পড়ার পরও রোগীকে বাসায় রেখে চিকিৎসা করতে হবে বলে হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে। তবে একদিনের জ্বরে একাধিক রোগীর শারীরিক অবস্থার অবনতি ও মৃত্যুর সংবাদে অনেকেই বাসায় রেখে চিকিৎসা করাতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন স্বজনরা।

    এদিকে, ডেঙ্গুজ্বর সন্দেহে সরকারি ও বেসরকারি হাসপাতালের ল্যাবরেটরিতে জ্বরের রোগীর ভিড় বাড়ছে।

    চলতি বছর ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২১ হাজার ২৩৫ জন রোগী। জানুয়ারিতে ৩৭, ফেব্রুয়ারিতে ১৯, মার্চে ১৭, এপ্রিলে ৫৮, মেতে ১৯৩, জুনে ১৭৬৩, জুলাইয়ে ১৫৬১৪ ও আগস্ট মাসের দুইদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪০৫ জন।

    গত ২৪ ঘণ্টায় মোট ভর্তি ১ হাজার ৬৮৭ রোগীর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৩, মিটফোর্ড হাসপাতালে ৩৫, ঢাকা শিশু হাসপাতালে ৩৩, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১১৮, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩১, বারডেম হাসপাতালে ১৭, বিএসএমএমইউতে ২৯, পুলিশ হাসপাতাল রাজারবাগে ১৯, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৪, বিজিবি হাসপাতাল পিলখানায় ৫, সম্মিলিত সামরিক হাসপাতাল ৫৬ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রোগীর সংখ্যা ৩৭০ জন।

    এদিকে, রাজধানীর বাইরেও বিভিন্ন বিভাগীয় শহরে ভর্তি রোগীর সংখ্যা ৬৯১ জন। ঢাকা বিভাগে ১৯০, চট্টগ্রাম বিভাগে ১১৯, খুলনা বিভাগে ৯১, রংপুর বিভাগে ৩৮, রাজশাহী বিভাগে ৮৭, বরিশাল বিভাগে ৭৭, সিলেট বিভাগে ১১ ও ময়মনসিংহ বিভাগে ৭৮ জন ভর্তি হয়েছেন।

    বিষয়:
    ডেঙ্গু

    সংশ্লিষ্ট সংবাদ: ডেঙ্গু

    ১৯ জুলাই, ২০১৯
    ডেঙ্গু মোকাবিলায় ঢাকা উত্তরে ছুটি বাতিল
    ২২ জুলাই, ২০১৯
    এবার ডেঙ্গুতে মারা গেলেন হবিগঞ্জের সিভিল সার্জন
    ২৪ জুলাই, ২০১৯
    ঢাকায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে হাসপাতালে ভর্তি ৫৬০ জন
    ২৫ জুলাই, ২০১৯
    এক সপ্তাহের মধ্যে কার্যকর ওষুধ আনার আদেশ হাইকোর্টের
    ২৬ জুলাই, ২০১৯
    ডেঙ্গু মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করতে হবে: ওবায়দুল
    ২৬ জুলাই, ২০১৯
    বগুড়া মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত ১৬ রোগী ভর্তি
    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬