Journalbd24.com

বুধবার, ১১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সাপাহারে কোরবানীর পশুর হাটে অতিরিক্ত টোল আদায়
    সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০১৯ ২০:৪৫
    সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০১৯ ২০:৪৫

    আরো খবর

    আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ
    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা
    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী
    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    সাপাহারে কোরবানীর পশুর হাটে অতিরিক্ত টোল আদায়

    সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০১৯ ২০:৪৫
    সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০১৯ ২০:৪৫

    সাপাহারে কোরবানীর পশুর হাটে অতিরিক্ত টোল আদায়

    আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে সকল নিয়মনীতি উপেক্ষা করে নওগাঁর সাপাহার পশুর হাট গুলোতে সংশ্লিষ্ট ইজারাদারগণের দৌরাত্য বেড়ে চলেছে।উপজেলাল সকল হাট গুলোতে গবাদী পশুর ক্রেতা বিক্রেতা উভয়ের নিকট থেকেই অস্বাভাবিক হারে টোল আদায় করা হলেও যেন দেখার কেউ নেই। গত বৃহস্পতিবার উপজেলার সীমান্তবতি মিরাপাড়া দিঘীর হাট ও শনিবার সাপাহার উপজেলা সদরের বিশাল এ দ’ুটি হাটে প্রতিটি গরু মহিষের জন্য সরকার নির্ধারিত টোলের পরিবর্তে ৫’শত টাকা এবং পশু বিক্রেতার নিকট থেকে কোন অর্থ নেয়ার নিয়ম না থাকলেও প্রতি পশু বিক্রেতার নিকট থেকে ২০টাকা করে টোল আদায় করা হচ্ছে।

    এ ছাড়া শতকরা ১০টাকা হারে প্রতিটি ছাগল ভেড়ার জন্য সর্বোচ্চ ১হাজার থেকে ১২শ টাকা পর্যন্ত টোর আদায় করতে দেখা গেছে। গরু বা মহিষ যত টাকা দামেই কেনা হোক না কেন প্রতিটির পশুর জন্য ৫২০টাকা টোল আদায় করা হলেও মাত্র ১০ /১২ হাজার টাকা মুল্যের একটি ছাগলের জন্য জোর জুলুম করে ১ হাজার থেকে ১২শ টাকা পর্যন্ত টোল নেয়া হচ্ছে। এক লক্ষ টাকা মূল্যের গরুর টোল ৫শ’টাকা হলেও ১২হাজার টাকা মূল্যের একটি খাসির টোল ১২শ’টাকা বিষয়টি সাধারণ জনগণকে বেশ ভাবিয়ে তুলেছে। সরকারী ভাবে নির্ধারিত টোলের কয়েক গুন বেশী টোল এই হাট গুলেতে  আদায় করা হলেও প্রশাসনিক ভাবে এই টোল বন্ধে কোন স্থানীয় প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। এছাড়া প্রতিটি পশুর হাটের প্রবেশ পথে সরকারী নিয়ম অনুযায়ি গবাদী পশুর টোল আদায়ের তালিকা টাঙ্গানোর কথা থাকলেও অদ্যবদি তা টাঙ্গানো হয়নি। প্রতি হাটে অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে গবাদী পশুর ক্রেতা ও বিক্রেতাদের সাথে ইজারাদারের লোকজনের প্রায় বাকবিতন্ডা লেগেই থাকে। গত শনিবার উপজেলা সদরের গবাদীপশুর হাটে আগত কোরবানীর পশু ক্রেতা উপজেলার কাশিতাড়ার আরিফ মন্ডল,লালচান্দা গ্রামের মোকসেদুল, রামরামপুরের মজিবর রহমান, পিছলডাঙ্গার মমিনুল সহ একাধীক ভুক্তভোগী উপস্থিত সাংবাদিকদের জানান,এই দুটি হাটে ইজারাদারগণ দীর্ঘদিন থেকে অতিরিক্ত টোল আদায় করে আসছে। বিষয়টি স্থানীয় প্রশাসন অবগত থাকা সত্বেও প্রতিহত না করে রহস্যনক ভাবে নিরবতা পালন করে চলেছে।

    উল্লেখ্য - ভুক্তভোগীরা যাতে ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ কাগজে কলমে প্রমাণ করতে না পারে সে জন্য  ক্রেতার নিকট দেয়া পশুর ছাড় পত্র রশিদে পশুর দাম উল্লেখ থাকলেও টোলের টাকার পরিমান লেখা হয়না। এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সাথে কথা হলে তিনি জানান যে হাট গুলোতে যাতে অতিরিক্ত টোল আদায় ও ক্রেতা বিক্রেতাদের হয়রানী করা না হয় এজন্য সংশ্লিষ্ট ইজারাদারগণকে আগেই হুশিয়ারী করা হয়েছিল। কিন্তু এ পর্যন্ত ভুক্তভোগী কোন ক্রেতা অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে তার নিকট কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আগামী হাট গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি স্থানীয় সাংবদিকদের জানিয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ
    2. অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা
    3. মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী
    4. নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    5. নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ
    6. আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা
    7. আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
     আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে 
কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১০০টি কোচ

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬