গোবিন্দগঞ্জে গরীব ও দুস্থ্যদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন অনুষ্ঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুকানুপুর ইউনিয়নে গরীব ও দুস্থ্য মানুষের মাঝে ভিজিএফ এর ১৫ কেজি করে চাউল বুধবার সকালে বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে এ চাল বিতরনের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান।
এ সময় তালুককানুপুর ইউপি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম লিচু,ইউপি সদস্য বৃন্দ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জ প্রতিনিধি