পাঁচবিবিতে যুবকের মৃতদেহ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবির খাসবাগুড়ি এলাকায় রেললাইনের পাশের নির্জন স্থান হতে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক জয়পুরহাট সদর উপজেলার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আসাদুদজ্জামান (৩৫)।
স্থানীয় এলাকাবাসী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানায়, বৃহস্পতিবার সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় রেললাইনের পাশের মৃতদেহটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইসতিয়াক আলম ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি