পোরশায় ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন
নওগাঁর পোরশায় ৩দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার প্রাণকেন্দ্র সারাইগাছী বাজার স্কুল মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, পিআইও দোস্তগার হোসেন, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি