ডেঙ্গু বিষয়ে উদ্যোগ গ্রহণের দাবিতে বাসদের স্মারকলিপি পেশ
ডেঙ্গু মহামারী থেকে জনগণকে রায়জ্জ এডিস মশা নির্মূল, সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয় বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে।
স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্ত্বরে জোটের বগুড়া জেলার সমন্বয়ক, গণসংহতি আন্দোলন বগুড়ার সমন্বয়ক আব্দুর রশীদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম, বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা আমিনুল ইসলাম, সিপিব জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে এবছর একটু আগে ভাগেই অর্থাৎ জুন মাস থেকেই এডিস মশার আক্রমণে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে রাজধানী ঢাকায় এবং পরবর্তীতে সারা দেশে প্রায় লাধিক মানুষ সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এপর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে। এদের মধ্যে ১ জন সিভিল সার্জন, ২ জন নারী চিকিৎসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিার্থী আদিবাসী ছাত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রী, পুলিশের অতিরিক্ত আইজিপির স্ত্রীও রয়েছে। কিন্তু ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রদ্বয়, স্বাস্থ্যমন্ত্রী প্রথমে ডেঙ্গুর আক্রমণকে গুজব বলেছেন, আক্রান্ত ও মৃতের সংখ্যাকে কমিয়ে দেখিয়ে তাদের অবহেলা ও দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করেছেন। কিন্তু ডেঙ্গুর ভয়াবহতা এতোই বেশি যে, একে কোন ভাবেই ঢেকে রাখা সম্ভব হয়নি। তারপরও সরকারি ভাষ্যে আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তি