Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯ ১২:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯ ১২:২৩

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯ ১২:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯ ১২:২৩

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের শিকার হতে হচ্ছে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরাঞ্চলগামী যাত্রীদের। আজ শনিবার যানজট প্রায় ৫০ কিলোমিটারে পৌঁছেছে। যানজটে দীর্ঘ সময় ধরে আটকে থাকায় মহাসড়কে বিক্ষোভ করেছেন যাত্রীরা।

    গতকাল থেকেই টাঙ্গাইলে যানজটে আটকা পড়ে কষ্ট করছেন উত্তরাঞ্চলের যাত্রীরা। সড়কে কখনও ধীরগতিতে চলছে সব যানবাহন, কখনোবা একেবারেই থেমে যাচ্ছে।

    আজ শনিবার বঙ্গবন্ধু সেতু থেকে মীর্জাপুর পর্যন্ত যানজট দেখা যায়। বিশেষ করে যানজটে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা। টয়লেট, খাবার ও পানির অভাবে কষ্ট পাচ্ছেন অনেক যাত্রী।

    পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেছেন, মহাসড়কে যানজট নিরসনে ও নিরাপত্তার জন্য জেলা পুলিশের সাত শতাধিক সদস্য কাজ করছে।

    যানজটের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি থেকে নেমে বিক্ষোভ করছেন যাত্রীরা। অনেকেই ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে নামানোর প্রতিবাদ করছিলেন।

    প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় খানা-খন্দ আর বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকার গাড়ির চাপ বেশি থাকার কথা। এদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ অংশেও যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। এতে সেখানেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজটের রেশও এসে পৌঁছেছে টাঙ্গাইল অংশে। ফলে ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে বহু যাত্রীকে। গত রাত থেকে মহাসড়কের বিভিন্ন যানবাহনে অপেক্ষমাণ যাত্রীরা সকালে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।

    বঙ্গবন্ধু সেতুর যানজটের সঙ্গে টোল আদায়ের সম্পর্ক নেই বলে জানিয়েছেন সেতুতে কর্মরত নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল। তিনি গণমাধ্যমকে জানান, যানজটের কারণে প্রায়ই বঙ্গবন্ধু সেতুতে প্রবেশ করতে পারছে না যানবাহন। ফলে টোল আদায় বন্ধ থাকছে। যানবাহন সেতুতে এসে পৌঁছালে টোল আদায় করে তা পারাপারের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে।

    বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে প্রায় ৫০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মাঝে মাঝে যানজট ছাড়লেও খুবই ধীরগতিতে যান চলাচল করছে।

    এলেঙ্গায় যানজটের কারণ সম্পর্কে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় খান-খন্দ হওয়ায় এ এলাকায় গাড়ির গতি কমে যাচ্ছে।

    বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩০ হাজার ৮৫৯টি গাড়ি পার হয়েছে। স্বাভাবিকভাবে প্রতিদিন ১৪-১৫ হাজার যানবাহন পার হয়।

    বিষয়:
    ঈদযাত্রা

    সংশ্লিষ্ট সংবাদ: ঈদযাত্রা

    ১৯ মে, ২০১৯
    এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: সেতুমন্ত্রী
    ২০ মে, ২০১৯
    ঈদযাত্রা নিরাপদ করতে যাত্রী কল্যাণ সমিতির ২০ দফা প্রস্তাব
    ২৬ মে, ২০১৯
    ঘরে ফেরা নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে র‌্যাব
    ২ জুন, ২০১৯
    সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ
    ১০ জুন, ২০১৯
    সারাদেশে ঈদযাত্রায় এখন পর্যন্ত নিহত ১৪২,আহত ৩২৪
    ১৫ জুন, ২০১৯
    ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত ২৯৮, আহত ৮৬০
    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬