Journalbd24.com

বুধবার, ২৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শরীয়তপুরে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯ ১৪:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯ ১৪:০১

    আরো খবর

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    শরীয়তপুরে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯ ১৪:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯ ১৪:০১

    শরীয়তপুরে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

    শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মো. দাদন লস্কর (২৫) নামের এক কলেজছাত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের জামাল হোসেন লস্করের ছেলে।

    গত শুক্রবার থেকে দাদন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে অবস্থার অবনতি হলে তাঁকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে যাওয়ার পথেই তিনি মারা যান।

    দাদন গোসাইরহাট সরকারি সামসুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিন ভাই আর এক বোনের মধ্যে তিনিই ছিলেন বড়। অভাবের সংসারের হাল ধরতে তিনি রাজধানীর বানানীর একটি হোটেলে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।

    এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে শরীয়তপুরে চারজনের মৃত্যু হলো। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। গত ৩০ জুলাই জাজিরা উপজেলার স্কুলশিক্ষিকা বর্ষা আক্তার (২৭), ৫ আগস্ট ভেদরগঞ্জ উপজেলার ইতালিপ্রবাসী হাফসা লিপি (৩০) এবং ২১ আগস্ট ডামুড্যা উপজেলার গৃহবধূ সুরাইয়া বেগম (৩৭) মারা যান।

    দাদনের বাবা জামাল হোসেন লস্কর বলেন, গত ১৫ আগস্ট দাদনের জ্বর হয়। জ্বর না কমায় ২২ আগস্ট বাড়ি চলে আসে। পরদিন শুক্রবার জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। তার পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা চলছিল দাদনের।

    গতকাল রোববার রাতে দাদনের অবস্থার অবনতি হয়। তখন তাঁকে চিকিৎসকরা সদর হাসপাতালে স্থানান্তর করেন। অ্যাম্বুলেন্স না পাওয়ায় তাঁকে প্রাইভেটকারে করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথেই দাদন মারা যান বলে জানান তাঁর বাবা।

    গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইব্রাহিম খলিল বলেন, ‘ডেঙ্গু রোগী দাদন গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। রোববার অবস্থার অবনতি হলে তাঁকে সদর হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে নেওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।’

    শরীয়তপুরের সিভিল সার্জন মো. খলিলুর রহমান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গোসাইরহাটের একজন ছাত্র মারা গেছেন। ছেলেটি ঢাকায় বসবাস করতেন। ঢাকা থেকেই আক্রান্ত হয়ে শরীয়তপুরে এসেছেন।

    ‘জেলায় এ পর্যন্ত ৩৮১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। ২৪ ঘণ্টায় ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জেলার ডেঙ্গু পরিস্থিতি অনেকটা ভালো মনে হচ্ছে। কারণ আগের থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে,’ যোগ করেন সিভিল সার্জন।

    বিষয়:
    ডেঙ্গু

    সংশ্লিষ্ট সংবাদ: ডেঙ্গু

    ১৯ জুলাই, ২০১৯
    ডেঙ্গু মোকাবিলায় ঢাকা উত্তরে ছুটি বাতিল
    ২২ জুলাই, ২০১৯
    এবার ডেঙ্গুতে মারা গেলেন হবিগঞ্জের সিভিল সার্জন
    ২৪ জুলাই, ২০১৯
    ঢাকায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে হাসপাতালে ভর্তি ৫৬০ জন
    ২৫ জুলাই, ২০১৯
    এক সপ্তাহের মধ্যে কার্যকর ওষুধ আনার আদেশ হাইকোর্টের
    ২৬ জুলাই, ২০১৯
    ডেঙ্গু মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করতে হবে: ওবায়দুল
    ২৬ জুলাই, ২০১৯
    বগুড়া মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত ১৬ রোগী ভর্তি
    সর্বশেষ সংবাদ
    1. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    2. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    3. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    4. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    5. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    6. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    7. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    সর্বশেষ সংবাদ
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬