Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন,বাবা-মেয়ের লাশ উদ্ধার
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯ ২০:৪৭
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯ ২০:৪৭

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন,বাবা-মেয়ের লাশ উদ্ধার

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯ ২০:৪৭
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯ ২০:৪৭

    বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন,বাবা-মেয়ের লাশ উদ্ধার

    বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে ডুবে যাওয়া নিখোঁজ তিনজনের মধ্যে বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ আরেক শিশুর সন্ধান এখনও মেলেনি। তবে ওই শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা।আজ বৃহস্পতিবার (২৯আগস্ট) দুপুর একটার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মধ্যদিয়ে বহমান করতোয়া নদীর চন্ডিজান কালিবাড়ী ঘাট এলাকায় নদী পারাপারের সময় স্রোতের টানে পানিতে ডুবে নিখোঁজ হন তারা। এরমধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

    তাঁরা হলেন- উপজেলার গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজান গ্রামের বজেন্দ্র নাথ পালের ছেলে চন্দন কুমার পাল (৪০), তার মেয়ে কিরণ মালা (৫)। এছাড়া নদীতে নিখোঁজ রয়েছে তারই ভাতিজা একইগ্রামের উজ্জল কুমার পালের ছেলে অরুপ কুমার পাল ওরফে ব্রজ কুমার (৬)।শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চন্দন কুমার পাল তার মেয়ে ও ভাতিজাকে নিয়ে করতোয়া নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তাদের কোলে নিয়ে নদীর এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এসময় নদীর পানির স্রোতে মেয়ে কিরণ মালা পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে বাবা চন্দন ও তার ভাতিজা অরুপও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের দেয়া সংবাদের ভিত্তিতে বেলা দেড়টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রায় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে নিখোঁজ তিনজনের মধ্যে বাবা-মেয়েকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া নিখোঁজ আরেক শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখা হয়েছে। একইসঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেয়া হয়েছে। ইতিমধ্যেই ডুবুরিদল রাজশাহী থেকে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান এই স্টেশন কর্মকর্তা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

    এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও দাবি করেন এই দুই পুলিশ কর্মকর্তা।

    বিষয়:
    বগুড়া,করতোয়া নদী,নিখোঁজ,লাশ উদ্ধার

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া,করতোয়া নদী,নিখোঁজ,লাশ উদ্ধার

    ১৫ মে, ২০১৯
    নলডাঙ্গায় মা ও শিশুর লাশ উদ্ধার
    ২৭ মে, ২০১৯
    যশোরে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার
    ১ জুন, ২০১৯
    বগুড়ার দুপচাঁচিয়ায় যুবকের লাশ উদ্ধার
    ১৩ জুন, ২০১৯
    শেরপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
    ১৬ জুন, ২০১৯
    এক বিকেলেই উদ্ধার তিন লাশ!
    ১৮ জুন, ২০১৯
    বাগেরহাটে আ’লীগ নেতার অপহৃত ছেলের লাশ উদ্ধার
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬