Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে রেলওয়ে জমিতে বসবাসকারিদের উচ্ছেদ বন্ধের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৫০
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৫০

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    সৈয়দপুরে রেলওয়ে জমিতে বসবাসকারিদের উচ্ছেদ বন্ধের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৫০
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৫০

    সৈয়দপুরে রেলওয়ে জমিতে বসবাসকারিদের উচ্ছেদ বন্ধের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

    নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জমিতে বসবাসকারিদের উচ্ছেদ না করে বরাদ্দ ও বন্দোবস্ত  দেয়ার মানবিক আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সৈয়দপুরে রেলওয়ের ভূমিতে বসবাসকারিদের সংগঠন অধিকারের পক্ষ থেকে নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে গতকাল মঙ্গলবার দুপুরে ওই স্মারকলিপি প্রদান করা হয়।

    নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।  অধিকার'র সভাপতি ও  সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান  মো. মোখছেদুল মোমিন জেলা প্রশাসকের হাতে স্মারকলিপিটি তুলে দেন।

    এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মো. তাসলিম, উপদেষ্টা পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াৎ হোসেন খোকন, অধিকারের সহ সভাপতি মো. ইদ্রিস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, নীলফামারী  চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ'র ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জোবায়দুর রহমান শাহীন ও সাবেক  পৌর কমিশনার সরকার মো. কবির উদ্দিন ইউনুছ, সাবেক কাউন্সিলর আকতার হোসেন ফেকু, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, মো. মাজিদ ইকবাল প্রমুখ।

    এর আগে অধিকার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে সৈয়দপুরের রেলওয়ে জমিতে বসবাসকারী মানুষের বাস্তব ও বর্তমান পরিস্থতি তুলে ধরেন। পরে তার হাতে স্মারকলিপিটি তুলে দেন। এ সময় জেলা  প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী স্মারকলিপিটি যথাযথ প্রক্রিয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দ্রুত পাঠানোর ব্যবস্থা করবেন বলে অধিকার নেতৃবৃন্দকে জানান।

    স্মারকলিপিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরে সৈয়দপুরে রেলভুমিতে বসবাসকারিদের উচ্ছেদ না করতে মানবিক আবেদন জানানো হয়। এতে বলা হয়, সৈয়দপুরে রেলের জমিতে বসবাসকারিদের মাঝে বরাদ্দ বা বন্দোবস্ত দেয়া হলে রেলওয়ের যেমন আয় বাড়বে, তেমনি উচ্ছেদ নিয়ে সৈয়দপুরবাসির মাঝে দীর্ঘদিন ধরে যে আতংক বিরাজ করছে তাও নিরসন হবে। এছাড়াও স্মারকলিপিতে  বাণিজ্যিক শহর সৈয়দপুরের গুরুত্বপুর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়।

    এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে অধিকার নেতৃবৃন্দ রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি'র সাথে সাক্ষাৎ করেন। নীলফামারীর বাসভবনে সাক্ষাৎকালে আসাদুজ্জামান নূর  নেতৃবৃন্দের কথা ধৈর্য্যের সাথে শোনেন। পরে তিনি অধিকার নেতৃবৃন্দকে জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী  ও রেলপথ মন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস প্রদান করেন।  

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬