বিরামপুরে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত
সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিত করণের লক্ষ্যে সোমবার (৯ সেপ্টে:) স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি. সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সমাজকর্মীদের নিয়ে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডো এনজিও’র আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, একেক্স বডির সভাপতি পশুয়া পাহান। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, ইউ,পি চেয়ারম্যান যথাক্রমে নাজির হোসেন, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের মনিটরিং কো-অর্ডিনেটর বিধান চন্দ্র পাল, পল্লীশ্রী ইভিপিআরএ প্রকল্প মনিটরিং অফিসার তারিকুল ইসলাম, সিনিয়র সিডিএস সাইফুল ইসলাম, সিডিএস রতœা রাণী, রেজাউল ইসলাম এবং এপেক্স বডির সদস্যবৃন্দ।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি