Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • প্রধানমন্ত্রী চেয়েছেন এ কারণে নির্বাচিত হয়েছি : সংসদে জি এম সিরাজ
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫৩
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫৩

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    প্রধানমন্ত্রী চেয়েছেন এ কারণে নির্বাচিত হয়েছি : সংসদে জি এম সিরাজ

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫৩
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫৩

    প্রধানমন্ত্রী চেয়েছেন এ কারণে নির্বাচিত হয়েছি : সংসদে জি এম সিরাজ

    বিএনপি থেকে নির্বাচিত সাংসদ জি এম সিরাজ বলেছেন, সরকার চাইলে গ্রহণযোগ্য নির্বাচন হয়। প্রধানমন্ত্রী চেয়েছেন এ কারণে তিনি (সিরাজ) নির্বাচিত হয়েছেন। তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে নবনির্বাচিত সাংসদ হিসেবে শুভেচ্ছা বক্তব্যে জিএম সিরাজ এ কথা বলেন। নির্ধারিত সময়ের পর তাঁর মাইক বন্ধ হয়ে যাওয়ায় সংসদে হই চই করেন বিএনপির সাংসদেরা।

    রেওয়াজ অনুযায়ী সংসদের প্রথম বৈঠকের পর কেউ নতুন সদস্য হিসেবে সংসদে যোগ দিলে তাঁকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময়ে তিনি শপথ না নেওয়ায় ওই আসনটি শূন্য হয়। পরে এই আসন থেকে নির্বাচিত হন জিএম সিরাজ।আজ জিএম সিরাজকে সংসদে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য ৩ মিনিট সময় দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। নির্ধারিত সময় শেষে তাঁর মাইক বন্ধ হয়ে যায়। তখন বিএনপির সাংসদেরা হই চই শুরু করেন। পরে স্পিকার তাঁকে আরও ১ মিনিট সময় দেন। এ সময়ের মধ্যেও তাঁর বক্তব্য শেষ না হলেও মাইক বন্ধ হয়ে যায়। তখন আবার বিএনপির সাংসদেরা হই চই শুরু করেন। জিএম সিরাজ মাইক ছাড়াই বক্তব্য দিতে থাকেন। স্পিকার বারবার তাঁকে থামানোর চেষ্টা করেন।

    স্পিকার এ সময় জিএম সিরাজের উদ্দেশে বলেন, ‘আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি শুভেচ্ছা বক্তব্য দিতে চেয়েছেন। প্রথমে ৩ মিনিট ও পরে আরও ১ মিনিট সময় দেওয়া হয়েছে। পরে আরও বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।’বক্তব্যে জি এম সিরাজ বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি হারেন নি। বিএনপি হারেনি। হেরেছে ১০ কোটি ভোটার, ১৬ কোটি মানুষ। তিনি বলেন, তিনি গত রোববার সংসদে যোগ দেন। সেদিন ছিল এইচ এম এরশাদের শোকপ্রস্তাবের আলোচনা। তাঁর মনে হয়েছে, এখন সংসদে আর আগের মতো জৌলুশ নেই।তাঁর বক্তব্যের পর জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমান বলেন, বিএনপির সাংসদ শোকপ্রস্তাবকে বলছেন জৌলুসহীন। যেদিন এক টাকায় বাড়ি দিয়েছিলেন, সেদিন সংসদের জৌলুস ছিল।

    বিষয়:
    বিএনপি,জি এম সিরাজ,প্রধানমন্ত্রী

    সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি,জি এম সিরাজ,প্রধানমন্ত্রী

    ১৩ মে, ২০১৯
    এটি এম শামসুজ্জামানের চিকিৎসা
    ১৩ মে, ২০১৯
    ক্রাইস্টচার্চ মসজিদে হামলার তদন্ত শুরু
    ১৭ মে, ২০১৯
    আস্থা ও বিশ্বাস ধরে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান
    ১৮ মে, ২০১৯
    ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
    ১৮ মে, ২০১৯
    আজ শুভ বুদ্ধ পূর্ণিমা
    ১৯ মে, ২০১৯
    মুক্তিযোদ্ধা, এতিম ও আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার আজ
    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬