Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বশেমুরবিপ্রবি’র ভিসিকে লাল কার্ড: শিক্ষার্থীদের মশাল মিছিল
    গোপালগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০৯
    গোপালগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০৯

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    বশেমুরবিপ্রবি’র ভিসিকে লাল কার্ড: শিক্ষার্থীদের মশাল মিছিল

    গোপালগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০৯
    গোপালগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০৯

    বশেমুরবিপ্রবি’র ভিসিকে লাল কার্ড: শিক্ষার্থীদের মশাল মিছিল

    গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি (বশেমুরবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) ড. খোন্দকার নাসির উদ্দিনকে লাল কার্ড দেখালেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল ৫টায় আন্দোলনের নবম দিনে শিক্ষার্থীরা তাকে লাল কার্ড দেখিয়ে ক্যাম্পাস ছাড়ার আহ্বান জানান।

    ভিসির পদত্যাগের দাবিতে রাত ৮টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিল বের হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় তারা ভিসির কুশপুত্তলিকা দাহ করেন।

    এরআগে আন্দোলনের নবম দিনে শুক্রবার সকাল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। ভিসির বিরুদ্ধে নানা স্লোগানে ক্যাম্পাস মুখর করে রেখেছেন ছিলেন।

    শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। গত ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ভিসি’র বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে নিয়ে আন্দোলন শুরু করেন।

    বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিল করেছে।

    শুক্রবার রাত ৮টায় মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জয় বাংলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে অসংখ্য শিক্ষার্থী মশাল হাতে অংশ নেয়। পরে তারা প্রশাসনিক ভবনের সামনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

    আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, প্রধানমন্ত্রী সব কিছু বিবেচনা করে যদি আন্দেলনরত শিক্ষার্থীদের অবস্থান ছাড়তে বলেন কেবল তখনই তারা আন্দোলন থেকে সরে যাবে। তা না হলে তাদের এক দফা দাবি অর্থাৎ ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে।

    জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ভিসির বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে আন্দোলন শুরু করে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ২১ সেপ্টেম্বর বহিরাগতরা হামলা করলে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। এরপর থেকে আন্দোলন আরও বেগবান হয়। দেশের বিভিন্ন স্থান থেকে এ ঘটনার নিন্দা আসে। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের এক দফার আন্দোলন অর্থাৎ ভিসির পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আর সে অনুযায়ী গত নয় দিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬