Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • কমতে শুরু করেছে পেঁয়াজের দাম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০১৯ ১৬:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০১৯ ১৬:১৭

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০১৯ ১৬:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০১৯ ১৬:১৭

    কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

    হঠাৎ করে অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বুধবার (০২ অক্টোবর) রাজধানীতে ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিক্রি হচ্ছে ১০০-১০০ টাকায়।আর বিদেশি অর্থাৎ ভারতীয় কিংবা মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫-৯৫ টাকা কেজিতে। ফলে এক দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দম কমেছে ১০ টাকা আর ভারতীয় পেঁয়াজের দাম কমেছে ১৫ টাকার বেশি।

    বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর, মতিঝিল এজিবি কলোনি এবং শান্তিনগর কাঁচাবাজার এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, বুধবারের কেনা দেশি পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি করছেন। তবে বৃহস্পতিবার কেনা প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা দরে বিক্রি করছেন। তারা বলছেন, দু’একদিনের মধ্যে দাম আরও কমবে।শান্তিনগরের ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘ভারত পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়ার ফলে হঠাৎ করে দাম বেড়েছে। তবে মিয়ানমারসহ অনান্য দেশ থেকে সরকার জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানি করায় বিদ্যমান সংকট কমে আসছে। এ কারণে পেঁয়াজের দাম কমছে।’

    মতিঝিল কলোনিতে বাজার করতে আসা আসমা আক্তার বলেন, ‘সরকার বিদেশ থেইকা পেঁয়াজ আনতাছে হুনছি, এর লাইগা দাম কিছুটা কমছে। আরও কমবো হুনতাছি। এ লাইগা হাফ কেজি কিনছি।’উল্লেখ্য, বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গণমাধ্যমকে জানিয়েছিলেন, আগামী দুই-এক দিনের মধ্যে পেঁয়াজের দাম ৮০ টাকায় নামবে। তিনি বলেন, ‘বাজারে পেঁয়াজের দাম শিগগিরই কমে আসবে। এরই মধ্যে মিয়ানমার থেকে ৪৮৩ মেট্রিক টন পেঁয়াজ আনা হয়েছে। আরো ৫০০ মেট্রিক টন পেঁয়াজ দেশে পৌঁছানোর অপেক্ষায়।’

    মন্ত্রী বলেন, ‘প্রতিদিনই পেঁয়াজ কম বেশি আমদানি করা হচ্ছে। কেজি প্রতি পেঁয়াজের আমদানি মূল্য ৪৫ টাকা। পাইকারি মূল্য, যাতায়াত মূল্য, সব মিলিয়ে ৫০ কিংবা ৬০ টাকা কেজি হওয়া উচিত। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় সুযোগ নিচ্ছে কিছু ব্যবসায়ী।’পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ খুঁজতে ১০টি মনিটরিং টিম কাজ করছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং গুদামকে জরিমানা করা হচ্ছে। তবে দেশে কি পরিমাণ পেঁয়াজ মজুদ আছে সে হিসাব সরকারের কাছে নেই বলেও জানান তিনি।তিনি আরো বলেন, ‘পেঁয়াজ বেশি মজুদ করে রাখার পণ্য নয়। নতুন আমদানি করা পেঁয়াজের মূল্য বেঁধে দেওয়া যায় কিনা সে বিষয়েও চিন্তা করা হচ্ছে।’এদিকে ট্রেড করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রাজধানীর ৩৫টি স্থানে ট্রাকে করে খোলা বাজারে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে।

    বিষয়:
    পেঁয়াজ , দাম

    সংশ্লিষ্ট সংবাদ: পেঁয়াজ , দাম

    ৬ জুলাই, ২০১৯
    হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে
    ৭ জুলাই, ২০১৯
    দেশব্যাপী অর্ধদিবস হরতাল চলছে
    ১৬ জুলাই, ২০১৯
    নন্দীগ্রামের বিভিন্ন হাট বাজারে শাক সবজির দাম বৃদ্ধি
    ১৯ আগস্ট, ২০১৯
    আবারও বাড়লো স্বর্ণের দাম
    ২৬ আগস্ট, ২০১৯
    হিলি বন্দরে আমদানি বাড়ায় কমেছে পেঁয়াজের দাম
    ২৭ আগস্ট, ২০১৯
    আবারও বাড়ল স্বর্ণের দাম
    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬