Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে চা পাতার ন্যায্যমূল্যসহ ৬ দফা দাবিতে চা চাষীদের মানববন্ধন
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০১৯ ১৮:৪১
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০১৯ ১৮:৪১

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পঞ্চগড়ে চা পাতার ন্যায্যমূল্যসহ ৬ দফা দাবিতে চা চাষীদের মানববন্ধন

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০১৯ ১৮:৪১
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০১৯ ১৮:৪১

    পঞ্চগড়ে চা পাতার ন্যায্যমূল্যসহ ৬ দফা দাবিতে চা চাষীদের মানববন্ধন

    পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্যমূল্যসহ ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষীরা। বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের ব্যানারে আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে পঞ্চগড়ের পাঁচ উপজেলা থেকে ক্ষুদ্র চা চাষীরা অংশ নেন। মানববন্ধন শেষে তারা ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণ করেন।

    মানববন্ধনে বক্তব্য দেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান ও  বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসাসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকনসহ চা চাষীরা বক্তব্য রাখেন।

    এ সময় বক্তারা বিদেশ চা আমদানিতে নিরুৎসাহিত করা এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে চা প্রবেশ বন্ধ করা, ভারত থেকে শুল্কমূল্য চা প্রবেশাধিকার না দেয়া, কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করা, পঞ্চগড়ে সরকারিভাবে চা কারখানা স্থাপন ও পঞ্চগড়ে দেশের ৩য় নিলাম মার্কেট করাসহ ৬ দফা দাবি জানান।

    চা চাষীরা জানান, পঞ্চগড়ের চা কারখানা মালিকদের সিন্ডিকেটে চরম দুর্ভোগ পড়েছে চাষীরা। মূল্য নির্ধারণ কমিটির দরও তারা মানছেন না। বছরের শুরুতে ৩৫ টাকা থেকে ৩৮ টাকা কেজিতে চা বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ১৪/১৫ টাকায়। এতে তাদের লোকসান গুণতে হচ্ছে। নতুন করে ভারত থেকে শুল্কমূল্য চা আমদানির গুঞ্জন শোনা যাচ্ছে। এমনটি হলে দেশের সমতলসহ চা শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে লাখো চা চাষী ও শ্রমিকরা। বিশেষ করে সমতলের চা চাষীরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে তারা জানান। তারা অবিলম্বে কাঁচা চা পাতার ন্যায্যমূল্য দেয়ার জন্য কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে তারা হুশিয়ারী দেন।

     

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬