নওগাঁয় বিজিবির অভিযানে ১শ বোতল ফেনসিডিল ও ৬৫ বোতল মদ উদ্ধার
নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক ১শ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভুটিয়াপাড়া বিওপি'র টহল কমান্ডার হাবিঃ মোঃ আলকাছ হোসেন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭৪/১১-এস হতে আনুমানিক ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলাহার নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
একইদিন, ভোর পৌণে ৬টার দিকে খঞ্জনপুর বিওপি'র টহল কমান্ডার সুবেঃ মোঃ মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫০/৮-আর হতে আনুমানিক ৮ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভাতকড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮ প্যাকেট ভারতীয় ম্যাকডুয়েল মদ (প্রতিটি ৯০ এমএল) মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়াও এদিন, বেলা সাড়ে ১০টার দিকে কালুপাড়া বিওপি'র টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ জয়নাল আবেদিন এর নেতৃত্বে একটি টহল দল সীমন্ত পিলার ২৬৮/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলতাদিঘী নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১২ বোতল ভারতীয় অফিসার চয়েজ ও ০৫ বোতল ভারতীয় লিজেন্ড মদ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+ উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

নওগাঁ প্রতিনিধি