বগুড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
“সবার জন্য দৃষ্টি” এই শ্লোগান নিয়ে পালিত হলো বিশ্ব দৃষ্টি দিবস। এবছর সিভিল সার্জন কার্যালয়ের সাথে যৌথভাবে বগুড়া ডায়াবেটিক সমিতি দিবসটি উদযাপন করে। কর্মসূচীতে চক্ষু সেবায় নিয়োজিত অন্যান্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানও অংশ নেয়।
দিবসের প্রধান কর্মসূচী হিসাবে সকাল ৯টায় বগুড়া সিভিল সার্জন অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে অংশগ্রহন করেন বগুড়ার সিভিল সার্জন ডাঃ মোঃ গওসুল আজিম চৌধুরী, পৌরসভার মেয়র এ্যাডঃ একেএম মাহবুবুর রহমান, মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এটিএম নুরুজ্জামান, বগুড়া ডায়াবেটিক হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোঃ জাকিরুল ইসলামসহ সকল সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
র্যালী শেষে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ন ডাঃ এটিএম নুরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোঃ জাকিরুল ইসলাম ও ডাঃ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ শাহারুল ইসলাম।
এদিকে সিভিল সার্জন কার্যালয়ের কর্মসূচীর পর বেলা ১১টায় বগুড়া ডায়াবেটিক হাসপাতালের হলরুমেও চক্ষু বিষয়ে রোগীদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মাহবুব হামিদ তারা, এবিএম জহুরুল হক বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহেল কাফী-ছানা, কোষাধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার, নির্বাহী সদস্য মোঃ আব্দুল খালেক বাবলু, তোফাজ্জল হোসেন, আবু সঈদ মোঃ মেরুন, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ জাকিরুল ইসলাম।
বক্তারা বলেন, চোখের ছানির সমস্যাকে পেছনে ফেলে “ডায়াবেটিক রেটিনোপ্যাথি” সমস্যাটি বর্তমানে মাথা চাড়া দিয়ে উঠছে। এটি মূলত চোখের মধ্যকার রক্তক্ষরণজনিত একটি সমস্যা।
ডায়াবেটিক রেটিনোপ্যাথি সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ডায়াবেটিস রোগীদের অন্ধত্ব এড়াতে বৎসরে অন্তত একবার অবশ্যই চক্ষু পরীক্ষা করানো প্রয়োজন।

প্রেস বিজ্ঞপ্তি