Journalbd24.com

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে মরিচের বাম্পার ফলন
    নন্দীগ্রাম (বগুড়া)
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯ ১৪:৩৭
    নন্দীগ্রাম (বগুড়া)
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯ ১৪:৩৭

    আরো খবর

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নন্দীগ্রামে মরিচের বাম্পার ফলন

    নন্দীগ্রাম (বগুড়া)
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯ ১৪:৩৭
    নন্দীগ্রাম (বগুড়া)
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯ ১৪:৩৭

    নন্দীগ্রামে মরিচের বাম্পার ফলন

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। সেই সাথে ভালো দাম পেয়ে খুশি কৃষক। বর্তমান বাজারে চড়া মূল্য বিক্রয় হচ্ছে মরিচ। ছাড়িয়ে গেছে মরিচ চাষের লক্ষ্য মাত্রা । এবার পৌরসভা সহ ৫টি ইউনিয়নে ৭০০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ভালো আবহাওয়া কৃষকদের কঠোর পরিশ্রম ও কৃষি অফিসের সঠিক দিক নির্দেশনায় মরিচের এমন বাম্পার ফলন বলে মন্তব্য করছেন অনেকে। নন্দীগ্রামের চাষীরা ধীরে ধীরে ধানের চাইতে মরিচ চাষে বেশি আগ্রহ দেখাচ্ছে। সেই ফিরে আসছে নন্দীগ্রামের হারিয়ে যাওয়া মরিচ।

    সরেজমিনে গিয়ে কয়েকজন মরিচ চাষীর সাথে কথা হয়। তার মধ্যে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বাদালাশন গ্রামের  আবুল হোসেনের ছেলে মরিচ চাষী জামিল হোসেন তিনি মরিচ চাষ করে নিজের লক্ষ্য পুরনের স্বপ্ন দেখছেন। একসময় তার জীবনের অনেক কিছুই ছিল অবাস্তব। তবে এবার মরিচ চাষ করে স্বপ্ন পুরন করতে চলেছেন তিনি।

    তিনি জানান, তার নিজস্ব ৫ বিঘা জমিতে বিজলী প্লাস উচ্চ ফলনশীন জাতের মরিচ চাষ করেছেন । মরিচ চাষের নিয়ম সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আষাড় মাসের প্রথম সপ্তাহে মরিচ চাষের জন্য জমি প্রস্তুত করি। জমি প্রস্তুত করার সময় ব্যবহার করি ইউরিয়া সার, টিএসপি, পটাশ , জিপসাম ও জৈবসার নির্ধারিত মাত্রায় প্রয়োগ করি। এরপর মরিচের চারাগুলো ধীরে-ধীরে জমির ভিতরে সারিবদ্ধভাবে রোপন করি। মরিচের গাছগুলো বেড়ে উঠার সাথে সাথে প্রতিটা গাছে বাঁশ দিয়ে বেধে দেই। এতে আমার জমি তৈরী, সার, চারা কেনা ও কৃষান খরচ সব মিলিয়ে এখন পর্যন্ত খরচ হয়েছে এক লাখ টাকা। বর্তমানে পুরোদমে মরিচ উঠা শুরু করেছে তার ক্ষেত থেকে। এপর্যন্ত খরচ বাদে ১লাখ টাকা লাভ করেছেন তিনি।

    এছাড়াও তিনি নিজ হাতে ও কৃষানের সহায়তায় নিয়মিত মরিচ গাছের পরিচর্যা পোকামাকড় দমন কীটনাশক প্রয়োগ করছেন তিনি । তার মরিচ ক্ষেতে গেলে চোখ জুড়িয়ে যায় চারদিকে শুধু সবুজের সমারোহ। বর্তমানে বাজারে মরিচের দাম প্রতি মন ১৫শ থেকে ১৬শ  টাকা । মরিচের বাজার যদি এভাবে থাকে তাহলে তার ৫ বিঘা জমিতে মরিচ বিক্রয় হবে ৫ থেকে ৬ লক্ষ টাকা। এতে করে এক লক্ষ টাকা বিনিয়োগ করে ৫ থেকে ৬ লক্ষ টাকার মরিচ বিক্রয় হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন মরিচ চাষী জামিল হোসেন।

    জামিল ছাড়াও রিধইল গ্রামের মান্নান, আব্দুল বাছেদ, শাহিন আলী, কাথম গ্রামের আনোয়ার সহ অনেক কৃষক মরিচ চাষ করেছেন। আবার অনেক কৃষক তাদের ভিটায় মরিচ চাষ করেছেন। এতে করে নন্দীগ্রামে ফিরতে শুরু করেছে মরিচের সোনালী দিন। কয়েকজন মরিচ চাষী জনায়, ধান চাষের চেয়ে মরিচ চাষ করা অনেক ভালো পরিশ্রম কম, লাভ ও বেশি পাওয়া যায়।

    এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মুহা. মশিদুল হক জানান,  উপজেলা কৃষি অফিসের তৎপরতায় হারানো মরিচ আবার ফিরে এসেছে। মরিচ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। এছাড়াও উপজেলার মরিচ  ক্ষেত গুলোতে যেনো কোনরকম সমস্যার সৃষ্টি না হয় সে জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ভবিষ্যতেও কৃষকদের এ আগ্রহ অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    2. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    3. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    4. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    5. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    6. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    7. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬