Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে শিক্ষা কর্মকর্তাকে পেটানো সেই গাড়ি চালক জেলহাজতে
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯ ২০:৫২
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯ ২০:৫২

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    পঞ্চগড়ে শিক্ষা কর্মকর্তাকে পেটানো সেই গাড়ি চালক জেলহাজতে

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯ ২০:৫২
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯ ২০:৫২

    পঞ্চগড়ে শিক্ষা কর্মকর্তাকে পেটানো সেই গাড়ি চালক জেলহাজতে

    জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়কারী আমিনুল ইসলামকে পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত গাড়ি চালক ইমতিয়াজ আলী বাবলাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ রোববার দুপুরে পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারক হুমায়ুন কবির সরকার এই আদেশ দেন। শিক্ষকদের প্রশিক্ষণে খাবার কেনার দায়িত্ব না দেয়ায় গত শনিবার দুপুরে বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে ওই কর্মকর্তাকে পিটিয়ে আহত করেন ওই গাড়ি চালক। এ সময় প্রশিক্ষণরত শিক্ষকরা গাড়িচালক বাবলাকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং আহত ওই কর্মকর্তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

    পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা দীন মোহাম্মদ জানান, শনিবার রাতে  প্রশিক্ষণ সমন্বয়কারী আমিনুল ইসলাম ওই গাড়ি চালকের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, মারপিট ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে মামলা করেন। এ মামলায় গ্রেফতার এজাহারনামীয় একমাত্র আসামী বাবলাকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করানো হয়। আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

    প্রশিক্ষণ সমন্বয়কারী আমিনুল ইসলাম বলেন, ঘটনার বিচার পেতে আমি মামলা করেছি। হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে আমি প্রশিক্ষণ কর্মশালাতে প্রশিক্ষণ দিচ্ছি। একজন কর্মকর্তাকে প্রকাশ্যে লাঞ্ছনার ঘটনা তার মত অনেককে হতবাক করেছে মন্তব্য করে তিনি বলেন, অতীতে ওই গাড়ি চালকের নানা অনৈতিক কাজের কেউ কোনও প্রতিবাদ না করাতেই তিনি ধৃষ্টতাপূর্ণ আচরণ দেখাতে সাহস পেয়েছেন। উর্ধ্বতন কর্মকর্তাদের তিনি মৌখিকভাবে ঘটনাটি অবহিত করেছেন বলে তিনি জানান।এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা হিমাংশু কুমার রায় সিংহ বলেন, অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে। তারাই এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বিশেষত সরকারি কাজে বাধাদান ও অসদাচরণের বিষয়টি চিঠিতে গুরুত্ব দেয়া হয়েছে বলে তিনি জানান।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬