Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
    নন্দীগ্রাম (বগুড়া)
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৯ ১২:৪২
    নন্দীগ্রাম (বগুড়া)
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৯ ১২:৪২

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নন্দীগ্রামে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

    নন্দীগ্রাম (বগুড়া)
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৯ ১২:৪২
    নন্দীগ্রাম (বগুড়া)
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৯ ১২:৪২

    নন্দীগ্রামে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমন মৌাসুমের মাঝামঝি এই সময় মাঠের পর মাঠ শোভা পাচ্ছে সবুজের সমারোহ। বাতাসে দোল খাচ্ছে সদ্য বের হওয়া লকলকে তাজা ধানের শীষ। আর এ সময়েই উপজেলার বিভিন্ন মাঠের আমন ধানের লকলকে শীষ গুলোতে পোকামাকড় দমনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

    উপজেলার রিধইল গ্রামের কাসেম আলী, দোহার গ্রামের তোতা মিয়া, কৈগাড়ি গ্রামের আবুল কালাম সহ বেশ কয়েকজন কৃষক জানান, মৌসুমের শুরু থেকেই বুক ভরা আশা নিয়ে দিনভর মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কাজ করছেন।

    উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এ বছর চলতি আমন মৌসুমে শুধু নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন  ও পৌরসভায় সর্বমোট ১৯ হাজার  ৫শ হেক্টর জমি চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। এ বছর কৃষকরা জমিতে বিনা-৭, ব্রিধান-৩৪, ব্রিধান-৪৯, ব্রিধান-৫১, ব্রিধান-৬২, মিনিকেট সহ বিভিন্ন জাতের ধান চাষ করেছে। যা এ উপজেলার চালের চাহিদা পূরন করেও বাহিরে রপ্তানী করে কৃষকরা ।

    এ বছর ভাল আবহাওয়া রোগ বালাই কম কৃষি অফিসের সময় মত পরামর্শ পেয়ে কৃষকরা জমিতে যে পরিশ্রম করেছে তাতে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে । উপজেলার রিধইল, দোহার, কৈগাড়ী, সিংড়া খালাস, চকরাম দেবপুর, ফোকপাল, বর্ষন, মাঝগ্রাম সহ বিভিন্ন মাঠে গিয়ে দেখা গেছে, আবহাওয়া অনুকুলে থাকায় মাঠের পর মাঠ যেন সবুজের সমারোহ।

    উপজেলার রিধইল গ্রামের মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়নাল আবেদিন নামের এক যুবক পিঠে স্প্রে মেশিন নিয়ে আমন ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগ করছেন। তার কাছে গিয়ে এ প্রতিবেদক জমিতে কি স্প্রে করছেন জানতে চাইলে তিনি জানালেন, আমন ধান মৌসুমের এটা মাঝামাঝি সময়, এ সময়েই ধানে রোগ সহ বিভিন্ন পোকা-মাকড় আক্রমন করে থাকে। তিনি আরো জানান, যাতে কোন রোগ ও পোকা-মাকড় আক্রমন করতে না পারে এ জন্য এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলামের পরামর্শে আগেই ধান গাছে কীটনাশক স্প্রে করা হচ্ছে।

    একই মাঠে একটু দুরে গিয়ে আমন ধান ক্ষেতে কৃষক নাজমুলের সাথে দেখা হলে পরিচয় পাওয়ার পর তিনি জানালেন, অন্যান্য বছরের তুলনায় এবারে আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত আমন ধান ক্ষেত ভালোই আছে। ইতিমধ্যে ধানের শীষ বের হওয়া শেষ হয়েছে। তিনি হতাশার সুরে আরো জানালেন, খরচের তুলনায় বাজারে ধানের দাম নেই। গত ইরি বোরো মৌসুমের ধান এখনো বিক্রি করতে পারিনি।

    এছাড়া এ উপজেলার বেশ কয়েক জন সাধারণ কৃষকদের সাথে আলাপকালে তারা বলেন, আমরা কৃষি অফিসের পরামর্শে সঠিক সময়ে সঠিক বয়সের চারা সারিতে রোপন করেছি এতে করে আমাদের ফসল অনেক ভালো হয়েছে। সারিতে চারা রোপনের ফলে আমন ধানের ত্রাস সৃষ্টিকারী  কারেন্ট পোকার প্রাদূর্ভাব নেই বললেই চলে।

    উপজেলা কৃষি অফিসার মোহা. মুশিদুল হক এই প্রতিবেদককে জানান, এ উপজেলার কৃষকরা পরামর্শমত ধান চাষ করেছে, এছাড়াও আবহাওয়া ভালো, রোগ-বালাই পোকামাকড় নেই ও সময় মতো বৃষ্টিপাত হওয়ার কারনে আমন ধান ভালো হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেখা দিলে আমন ধানের বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬