Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার গাবতলীতে ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুদক
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৯ ১৩:২৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৯ ১৩:২৮

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    বগুড়ার গাবতলীতে ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুদক

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৯ ১৩:২৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৯ ১৩:২৮

    বগুড়ার গাবতলীতে ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুদক

    ঘুষ নেওয়ার অভিযোগে বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি কার্যালয়ের এক কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

    রোববার দুপুরে প্রায় তিন ঘণ্টার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালায় বগুড়ার কর্মকর্তারা।

    গ্রেপ্তারকৃত ওই ভূমি কর্মকর্তার নাম আবদুল হান্নান। তিনি নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি কার্যালয়ে সহকারি ভূমি কর্মকর্তা। দুদক সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মো: মনিরুজ্জামানের সার্বিক দিক-নির্দেশনায় এবং সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানে দুদকের পক্ষে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী এবং ওয়াহেদ মঞ্জুর সোহাগ।

    অভিযানে থাকা দুদক কর্মকর্তারা জানান, গত বুধবার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের জয়ভোগা গ্রামের বাসিন্দা মতিউর রহমান তাঁর নামীয় ১৬ শতক কৃষি জমির খাজনা দিতে যান। খাজনা দিতে নাড়ুয়ামালা ভূমি কার্যালয়ে গেলে মতিউর রহমাকে বলা হয়, জমির খাজনা ১৪৩ টাকা। পরে এই টাকা জমা দিয়ে তিনি খাজনা দিতে চান। কিন্তু ওই ভূমি কার্যালয়ের কর্মকর্তা আবদুল হান্নান জানান, শুধু ১৪৩ টাকা দিয়ে খাজনা পরিশোধ করা যাবে না অতিরিক্ত আরো ১৩ হাজার টাকা দিতে হবে। অনেক অনুরোধের পরও হান্নান তার সিদ্ধান্তে অনড় ছিল যার দরুণ সেদিন খাজনা না দিয়ে মতিউর রহমান ফিরে যান। পরে তিনি বিষয়টি বিস্তারিত উল্লেখ করে গত বৃহস্পতিবার বগুড়া দুদক কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন যার প্রেক্ষিতে দুদক কর্মকর্তারা হান্নানকে ধরার জন্য পরিকল্পনা তৈরি করেন।

    পূর্ব পরিকল্পনা মতে, রোববার দুপুরে ওই জমির খাজনা দিতে যান মতিউর রহমান। তখন আবদুল হান্নান তাঁর কাছে অতিরিক্ত ১৩ হাজার টাকা দাবি করেন। এই টাকা দিতে চান মতিউর রহমান। এ সময় আবদুল হান্নান ১৪৩ টাকার খাজনা পরিশোধের একটি চেক ধরিয়ে দেন। অতিরিক্ত ১৩ হাজার টাকা দেওয়ার আগে থেকে দুদক কর্মকর্তা ভূমি কার্যালয়ের আশপাশে অবস্থান করছিলেন। এই টাকা ঘুষ গ্রহণের সময় আবদুল হান্নানকে হাতেনাতে ধরে ফেলেন দুদক বগুড়ার কর্মকর্তারা।

    বগুড়া দুদকের সহকারি পরিচালক আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আবদুল হান্নানের বিরুদ্ধে দুদক কার্যালয়ের দন্ডবিধি ১৬১ ধারায় এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

    দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মো: মনিরুজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে দুদকের অভিযান চলমান আছে এবং থাকবে। দুর্নীতির মাধ্যমে দেশ ও দশের ক্ষতি যারা করছে আজ হোক বা কাল কেউ ছাড় পাবেনা মর্মে হুশিয়ারি দিয়ে তিনি দুর্নীতিবাজদের সময় থাকতে সৎ পথে ফিরে আসার আহবান জানান।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬