Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে রাস্তার ধারে পড়ে থাকা কন্যা শিশুটি মায়ের কোলে ফিরল
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৯ ২১:৩২
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৯ ২১:৩২

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    পঞ্চগড়ে রাস্তার ধারে পড়ে থাকা কন্যা শিশুটি মায়ের কোলে ফিরল

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৯ ২১:৩২
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৯ ২১:৩২

    পঞ্চগড়ে রাস্তার ধারে পড়ে থাকা কন্যা শিশুটি মায়ের কোলে ফিরল

    পঞ্চগড় জেলা শহরের কামাতপাড়া এলাকায় পথে পাওয়া সাজানো নবজাতক কন্যা শিশুটির মা রিমু আক্তারকে খুঁজে পাওয়া গেছে। মিলেছে শিশুটির পুরো পরিচয়। শিশুটির নাম রাখা হয়েছে মোনালিসা।আজ সোমবার বিকেলে ওই নারী পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিসিইউ ইউনিটে গিয়ে তার সন্তানকে কোলে তুলে নিয়ে আদর করেন। শিশুটি এখন সুস্থ্য আছে বলে জানিয়েছে চিকিৎসকরা। এর আগে ওই নারী ও তার বাবা আইবুল ইসলাম ও মা শিল্পি আক্তারকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে শিশুটির বয়স এক মাস ধারণা করা হলেও তার মা রিমু জানান শিশুটির বয়স মাত্র ১৬ দিন। স্বামীর সাথে দাম্পত্য কলহের জের ধরে শিশুটিকে পঞ্চগড়ে দত্তক দিতে চেয়েছিলেন ওই নারী। কিন্তু কেও না নেয়ায় তাকে রেখেই পালিয়ে যান বলে স্বীকার করেন। গত ১৭ কামাতপাড়া এলাকার অশোক চন্দ্র মদকের বাড়ির সামনে ওই কন্যা শিশুটিকে পড়ে থাকতে দেখে ওই এলাকার জুয়েল ও তার মা জুলেখা খাতুন। পরে তারা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিক শিশুটির মায়ের নাম জানা গেলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হাসপাতালে সিসিইউতে পুলিশি পাহাড়ায় ভর্তি ছিলো শিশুটি। এর মধ্যে অনেক নিঃসন্তান দম্পত্তি শিশুটিকে দত্তক নেয়ার জন্য হাসপাতালে ভিড় করতে থাকে।

    জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার আইবুল ইসলামের মেয়ে রিমুর বিয়ে হয় পঞ্চগড় কামাতপাড়া এলাকার মাসুদের সাথে। পরে পার্বতীপুরের এক ট্রাক চালকের সাথে পালিয়ে যান রিমু। গত ২ অক্টোবর ওই কন্যা সন্তান প্রসব করেন রিমু। তার আগে আরেকটি ছেলে সন্তান রয়েছে তার। কিন্তু ওই কন্যা সন্তান প্রসবের পর তা নিয়ে স্বামীর সাথে দাম্পত্য কলহ দেখা দেয়। নিরুপায় হয়ে শিশুটিকে দত্তক দেয়ার উদ্দেশ্যে সাজিয়ে নিয়ে যান পঞ্চগড়ে। পঞ্চগড় কামাতপাড়া এলাকায় তার নানীর বাড়িতে শিশুটিকে রেখে যেতে চাইলে তারা নিতে রাজি হন নি। পরে ওই এলাকার পেয়ারা মজুমদারসহ আরও কয়েকটি বাড়িতে শিশুটিকে দত্তক দিতে ব্যর্থ হয়ে এক গলিতে রেখে চলে যান রিমু। শিশুটিকে রেখে তার সাড়ে ৪ বছরের ছেলেকে নিয়ে ঠাকুরগাঁও রেলস্টেশনে ছিলেন। সেখান থেকে আটোয়ারী উপজেলার মালিগাঁও এলাকার আলেমা খাতুন নামের এক নারী তাকে নিজ বাড়িতে আশ্রয় দেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই নারীকে উদ্ধার করে সোমবার পঞ্চগড়ে জেলা প্রশাসকের কাছে হাজির করে।

    পঞ্চগড় সদর থানার ওসি তদন্ত জামাল হোসেন বলেন, শিশুটির মায়ের কথাবার্তা অসংলগ্ন। আপাতত হাসপাতালে তার সন্তানকে দেখভাল করার দায়িত্ব ওই নারী ও তার বাবা মাকে দেয়া হয়েছে।  কয়েকদিন পুলিশি পাহাড়ায় তার আচরণবিধি লক্ষ্য রাখা হবে।পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ওই শিশুটির মাকে পাওয়া গেছে। বর্তমান স্বামীর সাথে টানাপোড়েনের জেরে ওই নারী শিশুটিকে রেখে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নেন বলে আমরা জেনেছি। টেলিভিশন ও পত্র পত্রিকায় জেলা প্রশাসক তার সন্তানকে কোলে তুলে নিয়েছে জেনে ওই নারীর বুকে মাতৃত্ব জেগে উঠেছে। সে এখন তার সন্তানকে ফিরে পেতে চায়। সে এখন তার সন্তানকে হাসপাতালে কয়েকদিন দেখাশুনা করবে। সেখানে বোঝা যাবে সে শিশুটি লালন পালনে যোগ্য কিনা। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

    বিষয়:
    পঞ্চগড় ,কন্যা শিশু

    সংশ্লিষ্ট সংবাদ: পঞ্চগড় ,কন্যা শিশু

    ৩০ সেপ্টেম্বর, ২০১৯
    নন্দীগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬