Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • গোপালগঞ্জে ভাঙছে মহাসড়ক,কোন পাত্তাই দিচ্ছে না বালু ব্যবসায়ীরা
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৯ ২১:০৯
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৯ ২১:০৯

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    গোপালগঞ্জে ভাঙছে মহাসড়ক,কোন পাত্তাই দিচ্ছে না বালু ব্যবসায়ীরা

    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৯ ২১:০৯
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৯ ২১:০৯

    গোপালগঞ্জে ভাঙছে মহাসড়ক,কোন পাত্তাই দিচ্ছে না বালু ব্যবসায়ীরা

    বালু ব্যবসায়ীদের দৌরাত্বে গোপালগঞ্জে মহাসড়ক ভেঙে চুরে চলাচল অনুপযোগী হয়ে পড়লেও কোন রকম প্রতিকারের লক্ষণ দেখা যাচ্ছে না। জেলার কাশিয়ানীতে ঢাকা-বোনপোল মহাসড়কের ভাটিয়াপাড়া-কালনা অংশে ‘সাড়ে তিন কিলোমিটার’ এলাকা বর্তমানে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খ ম শরিফুল আলম বলেন, বারবার প্রভাবশালী বালু ব্যবসায়ীদেও অবৈধ ব্যবসা সড়কের পাশ থেকে সরিয়ে নিতে বলা হয়েছে কিন্তু তারা এতে কোন রকম কর্ণপাত করেনি। সড়ক ভেঙে, বালু উড়ে এ সড়কে যানবাহন ও মানুষের চলাচলই দায় হয়ে পড়েছে।

    ঢাকা, বেনাপোল বন্দর, যশোর, খুলনা, নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার যোগাযোগের ঢাকা-বোনপোল মহাসড়কের দু’পাশে সড়ক বিভাগের জায়গা দখল করে ৩৫টি বালুর চাতাল গড়ে ওঠে। পাঁচ বছর আগে গড়ে তোলে এস সব চাতালের মালিকরা কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের প্রভাবশালী ব্যবসায়ী।তাদের একজন রঞ্জু শেখ স্বীকার করেন সড়ক বিভাগ কয়েক বার বালুর চাতাল সরিয়ে নিতে বলেছে। তিনি বলেন, এত বালু সরিয়ে নেওয়ার জায়গা নেই, তাই আমরা সরিয়ে নিতে পারছি না। একটির উন্নয়ন করতে গেলে আরেকটির ক্ষতি হতেই পারে দাবি করে তিনি আরো বলেন, সড়কের ক্ষতি হয়েছে, এটি মেনে নিতে হবে। এসব বালু দিয়ে পদ্মা সেতুর এ্যাপ্রোচ ও ঢাকা-গোপালগঞ্জ রেল লাইনের কাজ হচ্ছে বলেও জানান তিনি।

    সরেজমিন ওই সড়ক ঘুরে দেখা যায়, কোথাও বালুর পানি রাস্তায় জমা হচ্ছে। এতে রাস্তার পিচ দুর্বল হয়ে পড়ছে। সড়ক বিভাগের কর্মকর্তাদের অভিযোগ-ব্যবসায়ীরা ৩০/৪০ টনের ভারি ট্রাকে বালু পরিবহন করছে। পাশাপাশি তারা ওই সড়কে এস্কেভেটর চালাচ্ছেন। এ কারণে সড়কের প্রায় এক কিলোমিটার সড়ক থেকে পিচ, বালু খোয়া, পাখর, ইট উঠে মাটি বেরিয়ে গেছে। এসব কারণে রাস্তায় আরো আড়াই কিলোমিটার জুড়ে অসংখ্য ছোট-বড় খানা-খন্দের সৃষ্টি হয়েছে।গত ১৩ অক্টোবর একটি ট্রাক গর্তে উল্টে যাওয়ার খবর উল্লেখ করে খানজাহান আলী পরিবহনের চালক ওসমান (৫০) বলেন, রাস্তায় বড় বড় গর্তের মধ্য গাড়ি নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তায় গাড়ি চালাচ্ছি।

    কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের নাজমা বেগম (৫০) বলেন, গাড়ি গেলেই বালু উড়ে কুয়াশার মত অন্ধকার হয়ে আসে। এতে শিশু, বৃদ্ধসহ সব বয়সের মানুষের পথ চলতে দম বন্ধ হয়ে আসছে।এই সড়কে চলাচল করতে গিয়ে হাঁচি-কাশি শিকার হয়েছে বলে জানালেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গার মো: আমজাদ হোসেন (৬০)।ভ্যান চালক শংকরপাশা গ্রামের মিজানুর রহামান (৫০) বলেন, ভাঙা সড়কে কেউ ভ্যানে উঠতে চায় না। বর্তমানে আমাদের জীবন জীবিকা বন্ধের উপক্রম হয়েছে।কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মো: মশিউর রহমান বলেন, এ দশার জন্য দায়ী বালু ব্যবসায়ীরা সড়কের পাশে পাহাড় সমান উঁচু বালু মজুদ করে অবৈধ ব্যবসা করে আসছে। নির্বিচারে সড়কে হেভি ওয়েট ট্রাক ও ভেকু মেশিন চালাচ্ছে। ফলে রাস্তা ভেঙে যাচ্ছে।

    প্রতিকারের ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না জানতে চাইলে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল বলেন, এ থেকে প্রতিকার পেতে আমরা জেলা প্রশাসনের সহায়তায় বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করার চিন্তা ভাবনা করছি। অচিরেই ওই ৩৫ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬