Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রাজধানীতে শীতের আমেজ অনুভূত হলেও সহসা আসছে না শীত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৯ ১৫:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৯ ১৫:৫৫

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    রাজধানীতে শীতের আমেজ অনুভূত হলেও সহসা আসছে না শীত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৯ ১৫:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৯ ১৫:৫৫

    রাজধানীতে শীতের আমেজ অনুভূত হলেও সহসা আসছে না শীত

    ‘শীতকাল কি এসে গেল? ভরদুপুরেও দেখি সূর্যের দেখা নেই। আকাশ কুয়াশাচ্ছন্ন। ঠান্ডা বাতাসও তো বইছে। আজ (শনিবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সামনে দাঁড়িয়ে এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীকে লক্ষ্য করে কথাগুলো বলছিলেন। জবাবে আরেক শিক্ষার্থী বলে উঠলেন, ‘ঠিকই বলেছিস, গত দুইদিনের থেমে থেমে বৃষ্টিতে শীত বুঝি এসেই গেল।’

    অক্টোবরের শেষ সপ্তাহে এসে রাজধানীতে শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। অথচ সপ্তাহখানেক আগে এই রাজধানীতেই বেশ গরম অনুভূত হচ্ছিল। কিন্তু গত দুদিন যাবত আবহাওয়ার বিপরীত চিত্র লক্ষ্য করা যাচ্ছে।

    কদিন আগেও ফ্যান না ছাড়লে গরমে ঘুমাতে কষ্ট হতো। অথচ গত দুদিন থেমে থেমে বৃষ্টির কারণে অকেকেই ফ্যান বন্ধ করে ঘুমাচ্ছেন। শুধু কি তাই, শেষ রাতের দিকে কেউ কেউ কাঁথা মুড়ি দিয়ে আরাম আয়েশ করে ঘুমাচ্ছেন। বিভিন্ন মার্কেটে টুকটাক শীতের কাপড় আগাম কেনাকাটাও শুরু হয়েছে।

    তবে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াাবিদ রুহুল কুদ্দুসের কাছে রাজধানীতে শীতের আগমন হয়েছে কি না-জানতে চাইলে তিনি জানান, সহসা রাজধানীতে শীতকাল আসছে না। গত দুদিন যাবত রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কম। আকাশে মেঘ থাকায় কুয়াশা থাকছে। সেই সঙ্গে বাতাসও বইছে।

    এ অবস্থাকে শীতের আগমন বলা যাবে না। আগামীকাল রোববার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে বলে তিনি পূর্বাভাস দেন।এদিকে আবহাওয়া অধিদফতর আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

    আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূ্র্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সামান্য বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

    আজ দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় ঘণ্টায় রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

    গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বগুড়াতে ১২১ মিলিমিটার। আর রাজধানী ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তেতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬