Journalbd24.com

রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • টানা ২ দিনের বৃষ্টিপাতে তলিয়ে গেছে আলুচাষিদের স্বপ্ন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৯ ১২:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৯ ১২:৫২

    আরো খবর

    উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু
    বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি
    জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার
    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

    টানা ২ দিনের বৃষ্টিপাতে তলিয়ে গেছে আলুচাষিদের স্বপ্ন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৯ ১২:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৯ ১২:৫২

    টানা ২ দিনের বৃষ্টিপাতে তলিয়ে গেছে আলুচাষিদের স্বপ্ন

    টানা ২ দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারনে দিনাজপুরের বিরামপুরে আলুচাষিদের জমিতে পানি জমায় চাষিদের স্বপ্ন তলিয়ে গেছে। রোপনকৃত আলুরবীজ গুলোকে নষ্ঠ হওয়ার হাত থেকে বাঁচাতে জমি থেকে উঠাচ্ছে তারা। চাষিরা বলছেন গত এক সপ্তাহর মধ্যে যারা আলুর বীজ রোপণ করেছিল তারা বেশ ক্ষতির আশংঙ্খায় রয়েছে।

    বিরামপুর উপজেলার বুকচিরে বয়ে যাওয়া ছোট শাখা যমুনা নদীর কোল ঘেঁষে বিতৃর্ণ মাঠ। গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় উপুড় হয়ে বৃষ্টির পানিতে ডুবে যাওয়া আলুর ক্ষেতে আবুল হোসেন ও হাসান আলী নামের দুই ব্যক্তি আলু তুলছেন। সম্পর্কে তাঁরা দু‘জন পিতা-পুত্র। কথা হয় তাদের সঙ্গে। তারা বলেন, গত বুধবার সকালে নিজ জমিতে রোপন করা আলু শনিবার বিকেলেই তুলছেন! শুধু তাই নয়, পাশের জমিতে স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে ছানাউল হকও তাঁর জমি থেকে আলু তুলছেন আর গামলায় রাখছেন।

    জমিতে গিয়ে কথা হলো আলু চাষী আবুল হোসেন (৬৫) এর সাথে। তিনি বলেন, ‘প্রতিবছর আলুর মৌসুমে অধিক লাভ পাবার আশায় আমরা এ এলাকার আলু চাষীরা আগাম জাতের আলুর বীজ লাগাই। গত বুধবার সকালে ৪০ শতক জমিতে রোমানা জাতের হাইব্রিড আলুর বীজ লাগিয়েছি। কিন্তু বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির কারণে আলু নিয়ে বিপাকে পড়েছি। আজ জমি থেকে আলুর বীজগুলো তুলতে না পারলে আলুগুলো সব পঁচে নষ্ট হয়ে যাবে।’

    বিরামপুর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে এবার উপজেলায় প্রায় ১৫শ হেক্টর আলু রোপনের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ হেক্টর জমিতে আলুর বীজ রোপন করা হয়েছে।

    মাধবপাড়া গ্রামের আলু চাষীদের দেয়া তথ্যমতে, এ গ্রামের প্রায় ২০জন চাষীর প্রত্যেকেই সর্বনি¤œ ১০ বিঘা জমিতে আলুর বীজ রোপন করেছেন। আলু চাষীদের মধ্যে হবিবর রহমান ১৪ বিঘা, তজেন উদ্দিন ১২ বিঘা, দিলদার হোসেন ১২ বিঘা, ঝকেন মালিতা ১২ বিঘা, জমশের মল্লিক ১১ বিঘা, জালাল উদ্দিন ১০ বিঘা  জমিতে আলুর বীজ রোপন করেছেন। এছাড়াও ওই গ্রামের রসুল মিয়া ৫ বিঘা ও বাবু মিয়া ৫ বিঘা জমিতে আলুর বীজ রোপন করেছেন।

    আলু চাষী হবিবর রহমান জানায়, ‘এবার আমি ১৪ বিঘা জমিতে ৫৬ বস্তা আলুর বীজ লাগিয়েছি।খরচ পড়েছে প্রায় ৯৮ হাজার টাকা। সার, শ্রমিক খরচ ও জমি চাষ খরচ প্রায় ৯৭ হাজার টাকাসহ সব মিলে শুধু আলু বীজ লাগাতেই প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। দুদিনের টানা বৃষ্টিতে আমার ব্যাপক ক্ষতি হয়ে গেল।’

    শনিবার সকালে বিরামপুর উপজেলার মুকুন্দপুর, হাবিবপুর, প্রস্তমপুর, সারাঙ্গপুর, ভেলারপাড়া, জোত-জয়রামপুর গ্রামের মাঠ ঘুরে দেখা গেল একই দৃশ্য। মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আলু চাষী কামাল হোসেন। তিনি এবার সাড়ে৩ বিঘা জমিতে আলুর বীজ রোপন করেছেন।

    বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল বলেন,‘এবছর উপজেলায় ১৫শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। টানা দুদিনের বৃষ্টিপাতের ফলে রোপনকৃত বেশ কিছু জমির বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটির পরিমাণ খুব বেশি নয়।’

    সর্বশেষ সংবাদ
    1. উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু
    2. বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি
    3. জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার
    5. বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত
    6. সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
    7. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    সর্বশেষ সংবাদ
    উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায়
নতুন সড়ক জোনের যাত্রা শুরু

    উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু

    বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি 
করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি

    বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি

    জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না 
বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    সরকারের বাহিরে কাউকে ট্যাক্স 
দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার

    সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার

    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের
বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

    সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

    সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬