Journalbd24.com

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নওগাঁর পত্নীতলায় তিন শতাধিক শিশু শিক্ষাবঞ্চিত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৯ ১৬:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৯ ১৬:০৬

    আরো খবর

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    নওগাঁর পত্নীতলায় তিন শতাধিক শিশু শিক্ষাবঞ্চিত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৯ ১৬:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৯ ১৬:০৬

    নওগাঁর পত্নীতলায় তিন শতাধিক শিশু শিক্ষাবঞ্চিত

    নওগাঁর পত্নীতলায় হালিমনগর এলাকায় প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় ৩ শতাধিক শিশু শিক্ষার্থী। শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করে শিক্ষার পরিবেশ সৃষ্টিতে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় সচেতনমহল।

    সরেজমিন ঘুরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পত্নীতলা উপজেলার ২ নম্বর নির্মইল ইউনিয়নের হালিমনগর গ্রামে প্রায় আড়াই শ পরিবারে ৪ শতাধিক সন্তান। তার মধ্যে প্রায় ৩ শতাধিক শিশু প্রাথমিক শিক্ষ অর্জনের জন্য উপযুক্ত হয়ে উঠেছে।

    ওই এলাকার প্রায় ৪/৫ কিলোমিটারের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিক্ষা অর্জন হতে যেমন বঞ্চিত হচ্ছে শিশুরা ঠিক তেমনিভাবে এর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অভিভাবকদের। বিশেষ করে বেশ কিছু শিশু শিক্ষা অর্জনের জন্য অন্য বিদ্যালয়গুলোতে গেলেও সময়মতো পৌঁছাতে পারে না।

    শিক্ষাবঞ্চিত শিশুরা দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে হেঁটে শিক্ষা অর্জন করতে না যেতে পেরে অনেকে বই-খাতার বদলে হাতে বস্তা আর ঝাঁটা নিয়ে পাশের বাগান ও বনে যায় শুকনো পাতা কুড়ানোর জন্য।

    এমতাবস্থায় এলাকার সচেতনমহল ওই এলাকার শিশুদের ভবিষ্যৎ নিশ্চিতকরণের জন্য হালিমনগরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

    নির্মইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে বেশির ভাগ অভিভাবক নিরক্ষর। বিদ্যালয় না থাকায় তাদের সন্তানরাও কি নিরক্ষর থাকবে? তিনি আরো জানান, অনেক অভিভাবকেরা ছেলে-মেয়েদের পড়া-লেখা করার জন্য পার্শ্ববর্তী উপজেলা সাপাহার সদরে বাসা ভাড়া নিয়েছেন।

    পত্নীতলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সরেজমিন তদন্তপূর্বক হালিমনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার প্রয়োজন হলে অবশ্যই কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবে বিদ্যালয় স্থাপন করা হবে।

    পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার জনান, চলতি মাসে এ উপজেলায় আমি যোগদান করি। বিষয়টি আমার জানা নাই। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের সময়েও এমন এলাকা থাকার কথা নয়। তিনি আরো জানান, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে জরুরিভাবে তদন্তপূর্বক সমস্যা সমাধান করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    2. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    3. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    4. বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল
    6. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    7. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী
মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়া গাবতলীতে ব্যতিক্রমধর্মী মহিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির 
বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬