Journalbd24.com

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের হাত ভাঙল বখাটে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১৫:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১৫:৫৮

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের হাত ভাঙল বখাটে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১৫:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১৫:৫৮

    বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের হাত ভাঙল বখাটে

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় ভেরভেরীরহাট এলাকায় বিবাহিত বোনকে রাস্তাঘাটে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মেয়ের ভাইকে উত্ত্যক্তকারী বেধড়ক পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

    মেয়ের বাবা-মা ও পাটগ্রাম থানায় দেওয়া এজাহার সূত্রে জানা গেছে, বিবাহ উপযুক্ত মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্ত্যক্ত করত একই গ্রামের আব্দুর রহমানের ছেলে রানা (২৮)। এ ছাড়া প্রকাশ্যে খুন, জখম করার হুমকিও দিত। রানার পরিবার প্রভাবশালী ও ক্ষমতাসীন হওয়ায় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় নেতাদের নিকট ঘুরেও মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চেয়েও বিচার  পাননি।

    মেয়ের মা বেলি বেগম জানান, রানা হুমকি দিয়ে বলে কাউকে কোনো কিছু বললে আমাদের পরিবারের সবাইকে নাকি সাত টুকরা করা হবে। অনেক কষ্টে একই উপজেলার ধবলগুড়ি গ্রামে মেয়েকে বিয়ে দেওয়া হয়। এরপর রানা ও তার সহযোগীরা বাড়িতে গিয়ে বলে, মেয়ে ও মেয়ের স্বামী চোখের সামনে পড়লেই খুন করা হবে।

    এ হুমকির প্রতিবাদ করায় কলেজে যাওয়ার পথে গত রবিবার মেয়ের বড় ভাই সুমনকে রানা ও তার  সহযোগীরা বেধড়ক পিটিয়ে ডান হাত ভেঙে দেয়। বর্তমানে তিনি পাটগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    মেয়ের বাবা আব্দুল গফুর বলেন, থানায় অভিযোগ দিয়েছি। বিচার যদি না পাই, তাহলে আমাদের পরিবারের লোকজনের বেঁচে থাকার উপায় থাকবে না।

    মেয়ের বড় ভাই সুমন জানান, কলেজে যাওয়ার সময় আমাকে লোহার রড ও গাছের ডাল দিয়ে রানা ও তার ছোট ভাই মনির নির্মমভাবে মারপিট করে হাত ভেঙে দেয়। আমরা এদের উপযুক্ত বিচার চাই।

    এ ব্যাপারে রানা বলেন, মেয়েলি বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। আমি মারধর করিনি। আমার ছোট ভাই মনির চর, থাপ্পর দিছে।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬