Journalbd24.com

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মোংলা-ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলে তীব্র ভাঙন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৯ ১৬:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৯ ১৬:২০

    আরো খবর

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    মোংলা-ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলে তীব্র ভাঙন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৯ ১৬:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৯ ১৬:২০

    মোংলা-ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলে তীব্র ভাঙন

    মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলে বাগেরহাটের রামপাল উপজেলা সদর পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে নদী ভাঙনে রাস্তাঘাট, বসতবাড়ি, দোকানপাট ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 

    মাত্র দু’বছর আগে মৃতপ্রায় মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেল খনন করা হয়। বর্তমানে নৌ চ্যানেলটির রামপাল উপজেলা সদর, পেড়িখালী খেয়াঘাট, রামপাল থেকে বগুড়া খেয়াঘাট পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা ভাঙনের কবলে পড়েছে। গত কয়েক দিনে রামপাল পেড়িখালী খেয়াঘাটের দুই পাড়ে ব্যাপক ভাঙনে বেশ কিছু অংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়।

    সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রামপাল উপজেলা পরিষদ ও সরকারি ডিগ্রী কলেজের সামনে থেকে বগুড়া খেয়াঘাট পর্যন্ত দুই কিলোমিটার নতুন ইটের সোলিং রাস্তা। এই রাস্তাটি ব্যাপকভাবে ভাঙনের কবলে পড়েছে। 

    ইতোমধ্যে বেশ কয়েকটি বাড়ি, ফসলী জমি ও দোকানপাট নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন এই নৌ চ্যানেল সংলগ্ন বসবাসকারীরা।  

    এ ব্যাপারে বাগেরহাট পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ-উজ জামান জানান, রামপালের মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙন কবলিত স্থান ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির-বিন আনোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পরিদর্শন করেছেন। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে। 

    রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জিও ব্যাগ ও ব্লক ফেলে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে মানুষের চলাচলের রাস্তা, ফসলী জমি ও বাড়িঘর নিরাপদে রাখা যায়। 

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬