Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সেক্রেটারি জেনারেল পদ নিয়ে চলছে টানাপোড়ন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯ ১৩:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯ ১৩:০৬

    আরো খবর

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    সেক্রেটারি জেনারেল পদ নিয়ে চলছে টানাপোড়ন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯ ১৩:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯ ১৩:০৬

    সেক্রেটারি জেনারেল পদ নিয়ে চলছে টানাপোড়ন

    চলতি নভেম্বরে শুরা গঠন করার পর জামায়াতের সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ দেবেন নতুন আমির শফিকুর রহমান। তবে দলের নতুন সেক্রেটারি জেনারেল কে হবেন- তা নিয়ে দলটির সিনিয়র নেতাদের মধ্যে শুরু হয়েছে টানাপোড়ন। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্তত ৫ জন নেতার নাম সেক্রেটারি জেনারেল পদের জন্য আলোচনায় এসেছে। এর মধ্যে কেউ-কেউ নিজের নাম নিজেরাই ‘ডেস্পারেট’ ভাবে প্রচারও করছেন। যা নিয়ে সৃষ্টি হয়েছে নতুন চাঞ্চল্য।

    এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের প্রভাবশালী একজন নায়েবে আমির বলেন, সংগঠনে নতুন আমির নির্বাচিত হয়েছেন। ‘সিচুয়েশন খুব ক্রিটিক্যাল’। আর দলীয়ভাবে বর্তমান সেক্রেটারি জেনারেলের বাইরে কারও কথা বলার সুযোগ নেই। এমনকি কথা বলাও সাংগঠনিকভাবে নিষিদ্ধ। তবে নতুন আমিরকে এ ক্ষেত্রে খুব কৌশলী হতে হবে, নতুবা তা বড় ধরণের জটিলতা সৃষ্টি করতে পারে।

    জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, দলের বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল তিন জন। তারা হলেন, মাওলানা এটিএম মাছুম, রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ। এই ৩জনের মধ্যে ডা. শফিকুর রহমান তার সেক্রেটারি জেনারেল হিসেবে এটিএম মাছুমকে চান— এমন কথা দলের মধ্যে প্রচার আছে। যা নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এটিএম মাছুম। সেক্রেটারি পদে সবচেয়ে বেশি আগ্রহী অবিভক্ত ঢাকা মহানগর কমিটির সাবেক আমির রফিকুল ইসলাম খান। বর্তমানে দলের ঢাকা মহানগর দক্ষিণসহ রাজশাহী জোনের নেতারা চাইছেন তাকে। এর বাইরে নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান আযাদ ও ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নামও আলোচনায় আছে।

    জামায়াতের রাজনীতির গভীর একজন পর্যবেক্ষক বলেন, সেক্রেটারি জেনারেল পদে কাকে মনোনীত করা হবে, এ নিয়ে দলের ভেতরে ঐকমত্য নেই। নতুন আমির শফিকুর রহমানের পক্ষপাত এটিএম মাছুমের দিকে, যার দলের মধ্যে জনপ্রিয়তা নেই। যা জামায়াতের মধ্যে একটি বিভেদপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করছে। নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে দু’টি ভাগ আছে। একটি ডা. শফিকুর রহমানের পক্ষে, অন্যটি রফিকুল ইসলাম খানের পক্ষে।

    খানকে সেক্রেটারি জেনারেল করার পক্ষে রয়েছেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম, বায়তুল মাল বিষয়ক দায়িত্বশীল মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। বিপক্ষ অংশটির মধ্যে উল্লেখযোগ্য, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, হামিদুর রহমান আযাদ ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন।

     
    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬