Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯ ১৭:৪৪
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯ ১৭:৪৪

    আরো খবর

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    টার্গেট ২হাজার ৬২৭ মেট্রিকটন

    বগুড়ার শেরপুরে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯ ১৭:৪৪
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯ ১৭:৪৪

    বগুড়ার শেরপুরে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু

    বগুড়ার শেরপুরে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করেছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। গতকাল বৃহস্পতিবার (২৮নভেম্বর) দুপুরে শহরের ধুনটমোড়স্থ সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ নিজে উপস্থিত থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেকেন্দার রবিউল ইসলাম, শেরপুর খাদ্যগুদামের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এসএম আতিকুল ইসলাম, মির্জাপুর খাদ্য গুদামের দায়িত্বরত কর্মকর্তা মুকুল টুডু, স্থানীয় আ.লীগ নেতা এসএম মোস্তফা, কৃষকলীগ নেতা গোলাম মোস্তফা লিটন প্রমূখ উপস্থিত ছিলেন।

    উপজেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, এবারের আমন মৌসুমে এ উপজেলায় পৌরসভাসহ দশটি ইউনিয়নে দুই হাজার ছয়শ’ সাতাশ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোট ২৬টাকা কেজি দরে প্রত্যেক কৃষকের কাছ থেকে এক টন করে ধান সংগ্রহ করা হবে।

    সূত্রটি জানায়, সিন্ডিকেট ভেঙে দেয়ার লক্ষ্যে ইতিমধ্যে কৃষি কার্ডধারী প্রায় অর্ধলাখ কৃষকের মধ্যে থেকে লটারির মাধ্যমে ধান সংগ্রহের জন্য কৃষক নির্বাচন করা হয়েছে। সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনায় বেশ লাভবান হতে পারেন তারা। এজন্য উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথভাবে কাজ শুরু করেছেন বলেও জানায় সূত্রটি।

    এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা রয়েছে আগে ধান ক্রয় করতে হবে। এজন্যই আজ থেকে আমরা ধান সংগ্রহ অভিযান শুরু করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, কম দামে ধান বিক্রি করে কৃষক ক্ষতিগ্রস্ত হন। এজন্য সরকারের নির্দেশনা রয়েছে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী এ উপজেলায় সরাসরি কৃষকদের নিকট থেকে ধান কেনা শুরু করা হয়েছে। এতে করে কৃষকরা লাভবান হবেন। এছাড়া বাজারে ধান সংগ্রহের প্রভাব পড়লে অন্য কৃষকরাও তাদের উৎপাদিত পণ্যে ন্যায্য মূল্য পাবেন বলে জানান তিনি।

     

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬