Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন ১৮ হাজার শিক্ষক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৯ ১১:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৯ ১১:১৭

    আরো খবর

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন ১৮ হাজার শিক্ষক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৯ ১১:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৯ ১১:১৭

    প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন ১৮ হাজার শিক্ষক

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে এই ফলাফল প্রকাশ করা হবে। এ বিষয়ে গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে মন্ত্রী, সচিব ও নিয়োগ কমিটির সদস্যরা বসে এই ফলাফল প্রকাশ করা হবে।

    তিনি বলেন, বুয়েটের মাধ্যমে শিক্ষক নিয়োগের ফলাফল তৈরির কাজ শেষ করা হয়েছে। বুয়েটের মাধ্যমে এই ফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর ডিপিইর ওয়েবসাইটে দেয়া হবে। এই নিয়োগের মাধ্যমে রাজস্ব খাতভুক্ত মোট সাড়ে ১৮ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

    নিয়োগ কমিটির এক সদস্য জানান, ২৪-২৬ ডিসেম্বরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে। ফলাফল প্রকাশের জন্য ২৩ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় আলোচনা হয়েছে। ফল তৈরির কাজ শেষ হয়েছে। ২৬ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন তা প্রকাশ করা হবে।

    ডিপিই সূত্র জানায়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় ১২ হাজার পদের কথা বলা হলেও শূন্যপদের চাহিদা বিবেচনা করে তা ১৮ হাজারে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে মৌখিক পরীক্ষা দেয়া প্রতি তিনজনের মধ্যে একজনের নিয়োগ প্রাপ্তির সুযোগ সৃষ্টি হচ্ছে।

    জানা যায়, জাতীয়করণকৃত ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক পর্যায় খোলা হলেও সেখানে এখনো শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। চলতি নিয়োগের ফল প্রকাশের পর নতুন করে আরও ২৬ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে ডিপিই।

    উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিপিই। ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত নির্ধারিত সময় ২৪ লাখ পাঁচজন প্রার্থী আবেদন করেন। এরপর চলতি বছরের মে মাসে সারাদেশকে চার ভাগে ভাগ করে চারটি ধাপে পরীক্ষা নেয়া হয়। গত সেপ্টেম্বরে প্রকাশিত হয় লিখিত পরীক্ষার ফল।

    এতে উত্তীর্ণ হন ৫৫ হাজার ২৯৫ জন। এরপর ৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়। জেলায় জেলায় এই পরীক্ষা শেষ করতে সময় লাগে এক মাস। এরপর সারাদেশ থেকে আসা ফল পরীক্ষা সমন্বয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঠানো হয়। সেখান থেকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

    28
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬