Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • জেএসসিতে রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯ ১৪:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯ ১৪:০৭

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    জেএসসিতে রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.১০

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯ ১৪:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯ ১৪:০৭

    জেএসসিতে রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.১০

    জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪ দশমিক ১০ শতাংশ। সোমবার বেলা ১২টায় রাজশাহী শিক্ষাবোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় এই ফলাফল ঘোষণা করেন।

    তিনি জানান, রাজশাহী বোর্ডের আট জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২ লাখ ৬৩ হাজার ৬৮৩ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৫৮ হাজার ১৮৬ জন। পাসের হার ৯৪.১০। এ বছর মোট ১৬ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৯ হাজার ২০০ এবং ছাত্র ৭ হাজার ২৭৮ জন।

    এবার ৮২০টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। আর কেউ পাস করতে পারেনি এমন স্কুলের সংখ্যা দুটি। পরীক্ষা চলাকালে অসাদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছিল ২০ জন শিক্ষার্থী। আগের বছর ২০১৮ সালে এই বোর্ডে পাসের হার ছিলো ৯৪ দশমিক ৫৭ শতাংশ। আর ২০১৭ সালে ছিলো ৯৫ দশমিক ৫৪ শতাংশ। সে হিসেবে রাজশাহী বোর্ডের পরীক্ষার হার এবার কমেছে। তবে এই ফলাফলেও সংবাদ সম্মেলনে সন্তোষ প্রকাশ করেছেন বোর্ডের কর্মকর্তারা।

    দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় বলেন, রাজশাহীর ফলাফলে গত কয়েক বছরের ধারাবাহিকতা রক্ষা হয়েছে। এই ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে এর চেয়েও ভালো ফল যেন হয় তার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।

    সংবাদ সম্মেলনে শিক্ষাবোর্ডের সচিব মোয়াজ্জেম হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সেলিনা পারভীন, মুঞ্জুর রহমান খান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান মূল্যায়ন কর্মকর্তা এসএম গোলাম আজম, প্রোগ্রামার সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬