গাবতলী সার্কেল এএসপি সাবিনা ইয়াসমীনকে বিশেষ সম্মাননা প্রদান
নির্যাতনের শিকার নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমীনকে “প্রফেসর অনামিকা হক লিলি ও ড. এম এনামুল হক এ্যাওয়ার্ড ফান্ড এর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় তাঁকে এ সম্মাননা দেয়া হয়। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের কর্ণধার আইজিপি ড: জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্মাননা পাওয়ায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমীন পুলিশ বিভাগের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা’র বলিষ্ঠ নেতৃত্বে ও সার্বিক দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা তাঁর কর্মস্পৃহা। সাবিনা ইয়াসমীনের এই সম্মাননা অর্জনে গাবতলী তথা সর্বশ্রেণী পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

ষ্টাফ রিপোর্টার